ই-পেপার শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

বিশ্বকাপের দায়িত্ব পেলেন রেকর্ড সর্বোচ্চ রেফারি, আছেন নারী রেফারিও

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১২:১২

১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ৫২ জন রেফারির তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে টানা দ্বিতীয়বার ছেলেদের বিশ্বকাপে দায়িত্ব পেলেন দুই নারী রেফারি। এ ছাড়া ৩ নারী সহকারী রেফারি এবং একজন নারী ভিডিও ম্যাচ অফিসিয়ালও মেগা টুর্নামেন্টটির জন্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০২২ কাতার আসর দিয়ে ছেলেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিচালনার দায়িত্ব পান নারী রেফারিরা। সবমিলিয়ে ১২৯ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে ৩ জন করে নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে। ফলে বেড়েছে ম্যাচসংখ্যাও (১০৪)। একইভাবে ম্যাচ অফিসিয়ালের সংখ্যা বাড়িয়ে ১৭০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য নারী রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রের টরি পেনসো এবং মেক্সিকোর কাটিয়া গার্সিয়াকে অন্তর্ভুক্ত করে গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে ফিফা। উল্লেখ্য, পেনসো ২০২৩ সালের নারী বিশ্বকাপ ফাইনালের রেফারি ছিলেন। পুরুষদের বিশ্বকাপে নারী রেফারিদের অংশগ্রহণ এটি দ্বিতীয়বার। ফিফা জানিয়েছে, ‘তাদের গুণগত মানকে সর্বাগ্রে রাখার নীতির ভিত্তিতেই এই নির্বাচন করা হয়েছে।’

ফিফার রেফারিজ প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, ‘ছয়জন নারী ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হওয়া চার বছর আগে কাতারে শুরু হওয়া একটি ধারাবাহিকতারই অংশ। আমরা নারী রেফারিংকে আরও এগিয়ে নিতে চাই।’ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার তথ্যমতে– এবারের বিশ্বকাপে মোট ১৭০ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও রেফারি।

এদিকে, ২০২২ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন এমন বেশ কয়েকজন রেফারিকে এবারও রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। তবে তালিকায় নেই কঙ্গোর রেফারি জিন-জ্যাকস এনদালা। তিনি জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বিতর্কিত ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন, যেখানে অতিরিক্ত সময়ে সেনেগাল মরক্কোকে হারিয়েই শিরোপা জেতে। সেই ম্যাচ নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি।

আফকন ফাইনালের প্রায় দেড়মাস পর আফ্রিকান ফুটবল কর্তৃপক্ষ সেই ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। ম্যাচের মাঝে রেফারির সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে সেনেগালিজ ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় তাদের অযোগ্য বলে রায় দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করেছে সেনেগাল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই দেশই নিজেদের আফ্রিকান চ্যাম্পিয়ন দাবি করছে।

আমার বার্তা/জেএইচ

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে অপ্রত্যাশিত দিন দেখেছে বার্সেলোনা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেলছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি।

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

হাঁটুতে চোটের কারণে ২০২৩ সালের মাঝামাঝিতে উরুগুয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ পেশাদার ফুটবলকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

শেরপুর-৩ আসনে ভূমিধস বিজয় বিএনপির রুবেলের

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বিশ্বকাপের দায়িত্ব পেলেন রেকর্ড সর্বোচ্চ রেফারি, আছেন নারী রেফারিও

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

প্রবাসে স্বামী, একা চাপ সামলাতে না পেরে শিশুকে হত্যা: মায়ের স্বীকারোক্তি

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

ইসরাইলকে মানবতার জন্য অভিশাপ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

বৈরুতের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ

হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে পারবে, জানাল ইরান

১০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন