ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৬, ১৮:৩২
বিসিবির লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির ফয়সাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদত্যাগ করেছি। আজ সকালেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, সেটা আমার জানা নেই।

বিসিবি সূত্রে জানা গেছে, ইয়াসির ফয়সাল সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান এবং বোর্ডের বিভিন্ন প্রশাসনিক ও প্রটোকল সংক্রান্ত কার্যক্রমে যুক্ত ছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত বিষয়কে সামনে এনেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তার সরে যাওয়ার মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালকদের পদত্যাগের ধারাবাহিকতা আরও এক ধাপ বাড়ল। এর আগে আরও দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন বোর্ড থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র বলছে, গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালকের পদত্যাগে বিসিবির অভ্যন্তরীণ প্রশাসনিক পরিস্থিতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিছুটা বেকায়দায় পড়েছেন বলেও আলোচনা রয়েছে। একই সঙ্গে দেশের ঘরোয়া ক্রিকেটের সূচি ও ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্ট সময়মতো শুরু না হওয়ায় ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ ও চাপ বাড়ছে।

এরই মধ্যে বোর্ডের এমন সংকটময় পরিস্থিতিতে নতুন করে পরিচালনা পর্ষদের বৈঠক ডাকা হয়েছে। আগামী শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেসব পরিচালক সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত হবেন বলে জানা গেছে।

গত বছর অনুষ্ঠিত বহুল আলোচিত বিসিবি নির্বাচনের পর থেকেই বোর্ডের পরিচালনা পর্ষদে নানা আলোচনা ও বিতর্ক দেখা দেয়। ওই নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হন, যার মধ্যে ইয়াসির ফয়সাল ছিলেন একজন। নির্বাচনের শেষ পর্যায়ে এনএসসির মনোনয়ন ঘিরেও কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল বলে তখন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সর্বশেষ পদত্যাগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাঠামোয় চলমান অস্থিরতা ও পরিবর্তনের ধারা আরও স্পষ্ট হলো, যা ভবিষ্যৎ পরিচালনা কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আমার বার্তা/এমই

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে আগামীকাল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।  মালে জাতীয়

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে নিচের দিকে বড় রকমের পরিবর্তন এসেছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে

তাইপের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। সেই গেমসে হকির বাছাই প্রতিযোগিতা আজ থাইল্যান্ডে

যুদ্ধে আটকে পড়া, লম্বা ভ্রমণ ও ভিসা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক

রাজনৈতিক অস্থিতিশীলতা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, ভঙ্গুর অর্থনীতিসহ দেশের অভ্যন্তরীণ নানা সংকটে বিপর্যস্ত ছিল ইরাকের ফুটবলও।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন তানভীর গনি ও বিজন কান্তি

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল

ফেনীতে ২ কোটি ১৩ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

১৩৩ অধ্যাদেশ যাচাই: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি