ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

আমার বার্তা অনলাইন
৩১ মার্চ ২০২৬, ১১:১০

৯ শব্দের টুইটের কারণে পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এই জরিমানা নিয়ে ক্রিকেট অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের একটি সফরকে কেন্দ্র করে। এইচবিএল পিএসএল উপলক্ষ্যে পিসিবি-র পক্ষ থেকে সেই সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়।

নাসিম শাহ সেই ভিডিওর নিচে একটি সংক্ষিপ্ত মন্তব্য করেন, যেখানে তিনি মুখ্যমন্ত্রীর বিশাল ‘ভিআইপি প্রটোকল’ নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তোলেন। যদিও টুইটটিতে কোনো অশ্লীল ভাষা বা সরাসরি রাজনৈতিক উস্কানি ছিল না।

টুইটটি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই নাসিম তা মুছে ফেলেন এবং দ্রুত স্পষ্ট করেন যে, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ভার গ্রহণ করে তিনি তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে বরখাস্ত করেন এবং বোর্ডকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনাও জানান। তিনি জানান, এই বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

তবে নাসিমের ক্ষমা প্রার্থনা বা ব্যাখ্যাকে আমলে নেয়নি পিসিবি। কেন্দ্রীয় চুক্তির ‘কোড অফ কন্ডাক্ট’ বা আচরণবিধি লঙ্ঘনের অজুহাতে তাকে ২ কোটি রুপি জরিমানা করা হয়।

উল্লেখ্য, অতীতে স্পট ফিক্সিং বা গুরুতর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খেলোয়াড়দের ক্ষেত্রেও পিসিবি-র পক্ষ থেকে এত বড় অংকের আর্থিক জরিমানা দেখা যায়নি। মাত্র ৪৩ অক্ষরের একটি সাধারণ মন্তব্যের জন্য এমন দণ্ডকে ‘অযৌক্তিক’ ও ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করছেন সাবেক অনেক তারকা ক্রিকেটাররা।

এদিকে, বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন, যিনি মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের রাজনৈতিক মিত্র।

আমার বার্তা/জেএইচ

‘ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আমাদেরই ক্ষতি’

প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথাসময়ে হচ্ছে

বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত

বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া পরিশোধের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাংক

আফকন বিতর্কের মাঝে কনফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

এক উত্তাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আফ্রিকান ফুটবল। সেনেগালের কাছ থেকে আফ্রিকান নেশন্স কাপের ট্রফি

‘দমন-পীড়নের মঞ্চ’ হওয়ার ঝুঁকিতে বিশ্বকাপ : অ্যামনেস্টি

বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে লড়বে ৪৮ দল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

‘ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আমাদেরই ক্ষতি’

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা 

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ