ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের মাঝেই বিসিবি ও পিসিবির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বিসিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, আইসিসির বৈঠকে যোগ দিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শেষে আজ বিকেলেই ঢাকা ফিরবেন তিনি।

ওই বৈঠকে সমসাময়িক ইস্যু নিয়ে কথা হবে বলে জানা গেছে। এখন দেখা বিষয় কি সিদ্ধান্ত আসে।

ভারতের মাটিতে না খেলার ব্যাপারে অনড় ছিল তারা, বিপরীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার আহবান জানালেও মানেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে।

এরপর অবশ্য ঘটনার জল অনেকদূর গড়িয়েছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। সেই ইস্যুতে আইসিসি ও পিসিবির মাঝে নিয়মিত যোগাযোগ চলছে। যাতে পাকিস্তানকে ভারত ম্যাচ খেলার জন্য রাজি করাতে পারে।

কারণ, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য দাবি করে শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তখনই তিনি বিশ্বকাপ বয়কটেরও হুমকি দেন।

যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে খেলবে না ভারত ম্যাচ। ওই ম্যাচের ওপর আইসিসি–সহ সংশ্লিষ্ট সব পক্ষেরই বিরাট অঙ্কের আর্থিক লাভ-ক্ষতি নির্ভর করছে। তাই বিষয়টি সমাধানে মরিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদলাতে পাকিস্তানকে রাজি করাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের