ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বিগত আমলের নির্বাচনগুলোকে ‘ফেক’ বা ‘মকারি’ হিসেবে অভিহিত করে এবারের ভোটকে ঐতিহাসিক ও স্বচ্ছ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “স্পিচটা রেস্ট্রিক্টেড ছিল। তারপরেও আমি মেইন যে কয়েকটা পয়েন্ট ছিল সেগুলো বলছি। উনি নির্বাচনের বিষয়ে বলেছেন, নির্বাচনগুলো কিভাবে হতো সেগুলো বলেছেন। যে এগুলো নির্বাচন না এক ধরনের মকারি হতো পুরো। সবগুলোই ফেক ইলেকশন। প্রধান উপদেষ্টা সচিবদের জানান, এবারের নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচনের মাত্র দুইদিন বাকি, অলমোস্ট আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে।”

এবারের নির্বাচনে প্রবাসীদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকে একটি বড় অর্জন হিসেবে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা যেমন বলিষ্ঠ ছিল, পলিটিক্যাল প্রসেসে তাদের অন্তর্ভুক্তি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।” এছাড়া বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যবেক্ষকের আগমনকে বাংলাদেশের গণতন্ত্রের ওপর বিশ্ববাসীর ফিরে আসা আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান উপদেষ্টা সেগুলোকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন। ড. ইউনূস বলেন, “শেখ হাসিনার আমলের ওই নির্বাচনগুলোর কোনও জনভিত্তি ছিল না, এমনকি আন্তর্জাতিক মানের কোনও পর্যবেক্ষকও তখন আসেনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এখন পর্যন্ত নির্বাচনি প্রচারণায় বড় কোনও উত্তেজনার খবর নেই। রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালাচ্ছে।”

প্রধান উপদেষ্টা সচিবদের জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবার আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ২৫ হাজার ৭০০ বডি-ওর্ন ক্যামেরা এবং সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে ‘নির্বাচন’ ও ‘নির্বাচন বন্ধু’ অ্যাপ চালু করা হয়েছে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, প্রযুক্তির এই ব্যবহার নির্বাচনকে অতীতের যেকোনও সময়ের চেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করবে।

প্রেস সচিব বলেন, “আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে, দেশে আর অপশাসন ফিরবে না বলে দাবি করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘জাপানের সঙ্গে করা ইপিএ চুক্তি আমাদের অর্থনীতির জন্য নতুন দুয়ার খুলে দেবে। ভবিষ্যতে আরও দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হবে, যা দেশের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।”’

প্রেস সচিব জানান, বিগত ১৮ মাসে রাষ্ট্র সংস্কারে সচিবদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সময়ে প্রায় ১৩০টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করা হয়েছে। এসব কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সচিবরা যেভাবে আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, সেজন্য তিনি তাদের বিশেষ ধন্যবাদ জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিবের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা সচিবদের সাথে গ্রুপ ছবিতে অংশ নেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আমার বার্তা/এমই

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রতি ২ ঘণ্টা পরপর ভোট

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের পর বাণিজ্যকে উদার করার ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি সক্ষমতা বাড়াতে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের