ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১০:৩৮

সমাজের সর্বস্তরের মানুষের সাথে কুরআনের সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাজধানীতে বিনামূল্যে কুরআন বিতরণ করা হয়েছে। শনিবার ঢাকাস্থ পুরানা পল্টন কলেজের হল রুমে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার। এছাড়াও আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজ রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানি সহ অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য মুরব্বিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও অস্থিরতা দূর করতে কুরআনের চর্চা বৃদ্ধির ওপর জোর দেন। প্রধান অতিথির অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, তাদের মূল লক্ষ্য কেবল বিনামূল্যে কুরআন বিতরণ নয়, বরং মানুষের ব্যক্তিগত জীবনে এর শিক্ষা বাস্তবায়নের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা। তিনি আরও উল্লেখ করেন যে, কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ পুরো একটি সমাজকে বদলে দিতে পারে।

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে নিজেদের জীবনে কুরআনের শিক্ষা অনুসরণের পাশাপাশি তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে কুরআনের চর্চা যত বাড়বে, অবক্ষয় ও সামাজিক অস্থিরতা ততই দূর হবে। ঘরে ঘরে কুরআনের আলো পৌঁছে দেওয়া এবং একটি কুরআনমুখী সমাজ গঠনের লক্ষ্যেই ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে কুরআন বিতরণ, দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

কর্মসূচি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ভবিষ্যতে ইসলামী শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

সৌদি আরবের প্রথম ইসলামিক শিল্পকলা বিষয়ক বিশেষায়িত জাদুঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে জেদ্দার হাউস অব ইসলামিক

মহানবীর (সা.) স্মৃতিবিজড়িত মক্কার ৫ মসজিদ

মক্কার মাসজিদুল হারামে দাঁড়িয়ে  কাবা শরীফের প্রথম কাতারের দৃশ্য দেখার চেয়ে আনন্দদায়ক আর কিছুই হতে

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

আল্লাহ তায়ালার মহান দুই নাম আল-হাই (চিরঞ্জীব) ও আল-কাইয়ুম (স্বয়ংসম্পূর্ণ)—এর অর্থ, গুরুত্ব ও ইসলামী আকীদায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ

অতি ধনীদের আমানত কমে বাড়ছে ছোট ও মাঝারিদের

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার