ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

আমার বার্তা অনলাইন
০৭ মার্চ ২০২৬, ১৪:৩৯

ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ, কুরাইশরা এই যুদ্ধে জয়ী হলে তারা মদিনা আক্রমণ করে ইসলামের নাম চিরতরে মুছে দেওয়ার চেষ্টা করত।

অন্যদিকে এই যুদ্ধে বিজয়ের মাধ্যমে মুসলমানরা আরব ভূখণ্ডে কুরাইশদের সমান্তরালে তাদের একটি শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। এ কারণেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের জন্য আল্লাহর কাছে ব্যাকুল হয়ে দোয়া করেছিলেন।

বদর যুদ্ধে মুসলমানদের অসামান্য বিজয়ের পেছনে থাকা ৪টি প্রধান কারণ তুলে ধরা হলো—

১. সুদৃঢ় ঐক্য ও একক নেতৃত্ব

বদরের যুদ্ধে মুসলমানরা এক কমান্ডের অধীনে যুদ্ধ করেছিলেন। স্বয়ং মহানবী (সা.) ছিলেন তাদের প্রধান সেনাপতি। তার সময়ের সঠিক জ্ঞান ছিল অসাধারণ এবং সেনাপতির সঙ্গে সৈনিকদের সম্পর্ক ছিল এক অনন্য দৃষ্টান্ত।

অন্যদিকে কুরাইশদের শক্তিতে বড় মনে হলেও তাদের মধ্যে উদ্দেশ্যের কোনো ঐক্য ছিল না। তাদের বাহিনীর বিশিষ্ট নেতা উতবাহ ও আবু জাহেলের চিন্তা ছিল ভিন্ন মেরুর। মূলত আবু জাহেলের জেদের কারণেই উতবাহ অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছিলেন।

২. আধুনিক রণকৌশল

মদিনা থেকে বদর অভিমুখে যাত্রার সময় মহানবী (সা.) বর্তমান সময়ের মরু যুদ্ধের মতো উন্নত কৌশল গ্রহণ করেছিলেন। তথ্য সংগ্রহের জন্য তিনি গোয়েন্দা দল পাঠিয়েছিলেন এবং প্রতিপক্ষের ওপর নজরদারি বাড়িয়েছিলেন। যুদ্ধের প্রতিটি পদক্ষেপে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন, যা যুদ্ধের দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।

৩. লক্ষ্য ও উদ্দেশ্যের ভিন্নতা

উভয় পক্ষের লক্ষ্য ছিল আকাশ-পাতাল পার্থক্য। মুসলমানদের উদ্দেশ্য ছিল মানুষের চিন্তা, ইবাদত ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। দীর্ঘ দেড় দশক কুরাইশদের হাতে নির্যাতিত হওয়ার পর এটি ছিল তাদের অধিকার আদায়ের লড়াই।

অন্যদিকে কুরাইশদের লক্ষ্য ছিল নিছক অহংকার প্রদর্শন। আবু জাহেল চেয়েছিলেন বদরে তিন দিন অবস্থান করে আনন্দ-উৎসব করতে, যাতে সারা আরবে তাদের দাপট প্রতিষ্ঠিত হয়। একটি পেশাদার সেনাবাহিনীর লক্ষ্য কখনোই এমন ভোগবিলাস হতে পারে না।

৪. উচ্চ মনোবল

সরঞ্জাম বা সংখ্যাধিক্য নয় বরং মনোবলই যে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে বদর ছিল তার প্রমাণ। মুসলমানদের মনোবল ছিল আকাশচুম্বী। যুদ্ধে ৩১৩ জনের বিপরীতে কুরাইশদের সংখ্যা ছিল এক হাজারের কাছাকাছি। কিন্তু আত্মবিশ্বাস আর আল্লাহর সাহায্যের ওপর অবিচল ভরসা মুসলমানদের জয়ী করে। যুদ্ধে ৭০ জন শত্রু সৈন্য নিহত হয় এবং তাদের পরিত্যক্ত কূপে সমাহিত করা হয়। অন্যদিকে ১৪ জন মুসলিম সাহাবী শাহাদাত বরণ করেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর মহানবী (সা.) মদিনায় সুসংবাদ পাঠানোর জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও জায়েদ ইবনে হারিসা (রা.)-কে পাঠান।

আমার বার্তা /জেএইচ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

অধিকৃত পূর্ব জেরুজালেমে কড়া নিরাপত্তা ও চলাচলে কঠোর সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী