ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

দলীয় ঐক্য ধরে রাখুন, ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’দের বিষয়ে সতর্ক থাকুন

নেতাকর্মীদের প্রধানমন্ত্রী
আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

দলীয় ঐক্য অটুট রাখার পাশাপাশি ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’দের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই ঐক্যে ফাটল না ধরায়। কারণ, ঐক্য অটুট থাকলে কোনো ফ্যাসিস্ট শক্তি বা গুপ্তচর দলের ভেতরে ঢুকে সুযোগ নিতে পারবে না।

সোমবার (১৩ জুলাই) বরিশালে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান সরকারপ্রধান।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থাকতে পারবেন না?’

‘দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। ঐক্য থাকলে ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর দলে ঢুকে সুবিধা নিতে পারবে না। ঐক্যে ফাটল ধরলেই তারা সুযোগ নেবে।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিগত সাধারণ নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে জিতিয়ে এনেছেন, স্থানীয় সরকার নির্বাচনেও ঠিক সেভাবে দলকে জেতাতে হবে। বর্ষার পর আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। এর আগেই তৃণমূলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। তবে দল গোছানোর ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’-এই দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে তারা কোনোভাবেই নেতৃত্বে আসতে না পারে।’

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন প্রধান ধর্মীয় উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, ‘সামনে হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠান। যেকোনো মূল্যে এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সফল করতে হবে। কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফায়দা লুটতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘গত ১৭ বছরে উন্নয়নের নামে আসলে লুটেরাদের পকেটের উন্নয়ন হয়েছে। মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।’

সরকারপ্রধান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য দেখিয়েছেন, প্রতি বছর গড়ে ১৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে। ৫৪ হাজার কোটি টাকায় পদ্মা সেতু করা হয়েছে, অথচ একই দৈর্ঘ্যের ভূপেন হাজারিকা সেতু নির্মাণে খরচ হয়েছে মাত্র ১৪ হাজার কোটি টাকা।’

ফ্লাইওভার নির্মাণের নামে ঢাকা শহরসহ বিভিন্ন জেলায় ড্রেন ও খাল ভরাট করে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করা হয়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উন্নয়নের নতুন রূপরেখা ঘোষণা করে তারেক রহমান বলেন, ‘উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়; স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নই আসল উন্নয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩১ শয্যার হাসপাতাল শুরু করেছিলেন, বেগম খালেদা জিয়া তা ৫১ শয্যায় উন্নীত করেন। আমাদের সরকার এখন তা ১০১ শয্যায় উন্নীত করার কাজ হাতে নিয়েছে। এছাড়া শিশুদের উন্নত চিকিৎসার জন্য সারাদেশে ১ হাজারটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হবে।’

দেশের চরম সংকটকালীন মুহূর্তে দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছি। ব্যাংকিং খাত, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। শিক্ষিত যুবসমাজ আজ বেকার। আমরা দায়িত্ব নিয়েই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ক্ষমতা গ্রহণের পরপরই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, ফলে দেশের মানুষ স্বস্তিতে রোজা পালন করেছে। এরপর মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় আমাদের বাড়তি ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।’

নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান একটি পারিবারিক উদাহরণ টেনে বলেন, ‘একটি পরিবারের সবাই মিলে যদি ঘর নোংরা করে, তবে একজনের পক্ষে তা পরিষ্কার করা অসম্ভব। দেশটাও একটি পরিবারের মতো। আপনারা যেহেতু এখন দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তাই দেশের সার্বিক শৃঙ্খলা রক্ষায় আপনাদের অত্যন্ত বুঝে-শুনে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’ সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

দেশজুড়ে আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ অন্যান্য

বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার এবং যত দ্রুত সম্ভব বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনের

জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

১৭ ও ১৮ জুলাই দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সেরাদের তালিকায় ১৩ নম্বরে মেসি, দ্বিতীয় হ্যারি কেইন

নির্বিষ ফ্রান্সকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

হার মেনে নিয়েও রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্স কোচ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

রাজধানীর বংশালে সেলুনে ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জন

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

আর্জেন্টিনা এতটা খারাপ খেলেনি, মানুষ যতটা বলে: স্কালোনি

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

চুক্তি না করলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ডোনাল্ড ট্রাম্প

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ