ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১২:২৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার এক্স হ্যান্ডলে ইংরেজিতে দেওয়া শোকবার্তায় তিনি বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের শোকে ধৈর্য ও শক্তি দান করুন।’

জামায়াত আমির বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতা ইতিমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। আরও যে কোনো সামরিক উত্তেজনা কেবল একটি জাতিকে বিপন্ন করবে না বরং সমগ্র অঞ্চলকে একটি ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। পবিত্র রমজান মাসে, এই ধরনের আক্রমণ মুসলিম বিশ্বের সাধারণ মানুষকে গভীরভাবে আহত ও ক্ষুব্ধ করবে এবং বিশ্ব শান্তিকে আরও হুমকির মুখে ফেলবে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার, সর্বাধিক সংযম প্রদর্শন করার এবং কূটনৈতিক যোগাযোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রতি শ্রদ্ধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন জামায়াতের আমির।

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র