ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
মধ্যপ্রাচ্য সংকট

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে বড় পতন

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১১:১৪

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাতের প্রভাব বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলায় একদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, অন্যদিকে শেয়ারবাজারে নেমেছে দরপতন।

সোমবার (২ মার্চ) এশিয়ার লেনদেন শুরুর দিকে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে কিছুটা স্থিতিশীল হলেও আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম টোকিও সময় দুপুর পর্যন্ত প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।

এদিকে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো নিম্নমুখী ধারায় লেনদেন শুরু করে। হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে যায়।

যুক্তরাষ্ট্রেও বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আভাস মিলেছে। নিয়মিত লেনদেন সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারসে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে।

এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক অনুসরণকারী ফিউচারস—উভয়ই প্রায় ০ দশমিক ৭ শতাংশ করে কমেছে।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব আরও গভীর হতে পারে। ফলে সামনের দিনগুলোতে বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

আমার বার্তা /জেএইচ

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার

সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫

ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। নির্বাচিত সংসদ

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

দেশব্যাপী আন্তঃপরিচালনযোগ্য লেনদেন সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নগদ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর (এমটিবি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি

চলছে সেতুর সংস্কারকাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করলো ইরান

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

অভিবাসী ভিসা স্থগিত হলেও ভিজিটর ভিসা চালু রেখেছে যুক্তরাষ্ট্র

‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার