ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

ভাষা আন্দোলনের চেতনাতেই গড়ে উঠবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ: ইশরাক

আমার বার্তা অনলাইন:
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০
আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১

ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, আর সেই ধারাবাহিকতায় জনগণের সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমাদের প্রত্যাশা নির্বাচনের আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। আমরা সবসময় একটি গণতান্ত্রিক, মুক্ত ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়তে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে ভেঙে দেওয়া হয়েছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের দাবিদার বলত, তারাই আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশকে লুটপাট, গুম ও হত্যার রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে এসেছি এবং একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন জনগণের প্রত্যাশা পূরণই আমাদের প্রধান দায়িত্ব। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের আলাদা আলাদা প্রত্যাশা থাকতে পারে—আমাদের সেগুলোকে গুরুত্ব দিতে হবে।

ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা। সেই চেতনা ছিল দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা। পাহাড়ি কিংবা সমতলের মানুষ—সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। দেশ হবে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির মহানগর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ফুলে ফুলে ভরে ওঠা শহীদ মিনারের প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা।

আমার বার্তা/এমই

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া বক্তব্যের

হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আমার কিছু হলে এর দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার হোসেন

জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রীসহ শীর্ষ নেত্রীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী জামায়াতে ইসলামী সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব