ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমরা সবক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই— ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী উপায়ে। তিনি বলেন, ‘‘ আমাদের পারস্পরিক সুবিধা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চাই।’’

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘‘আমরা আগেও সবক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একটি দূরদর্শী উপায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছি। সুতরাং, আমি মনে করি, অবশ্যই জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, আমরা ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী উপায়ে একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবো।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা আগেও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমর্থন করার জন্য আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। আমার মিটিংয়েও আমি মূলত একই অনুভূতি প্রকাশ করেছি। আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় রয়েছি।’’

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারকে চীন সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

উত্তরের জেলা লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার মূল স্টেশন থেকেই যাত্রা শুরু করতে

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

প্রকল্পের ন্যায্যভাগ দেশের সব মানুষের মাঝে, বিশেষ করে যারা সম্পদ সৃষ্টি করেন সেই খেটে খাওয়া

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব