ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনুভবে আমার মা মাসউদুল কাদির

মাসউদুল কাদির
১৩ অক্টোবর ২০২৬, ২১:০৪
আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ২২:১৫

প্রায় একমাস ঢাকার বাসায় থাকলেন মা। আমি সেই ছোটবেলার ফিল করেছিলাম। কাউকে তা বুঝাতে পারবো না। কেমন লেগেছে। একেবারেই বৃদ্ধ মা। ছোট মানুষের মতো হাত ধরে ধরে এগিয়ে নিয়ে যেতে হয়। এরপরও মাঝে মাঝে মা আমাকে ধমক দিতেন। আনন্দ লাগতো। আমার কত সৌভাগ্য, মা আমাকে ধমক দিচ্ছেন। কত দিন হয় এ ধমক খাইনা।

সেদিন জয়ন্তিকা এক্সপ্রেসে করে ঢাকা আসছি। আমার আম্মা যা খেতে বলি, প্রথমবার না করবেন। পরে ঠিকই খাবেন। হয়তো খুশি করার জন্য। এ রোগটা আমার বাচ্চাদের মধ্যেও আছে। আম্মাকে হাত ধরে নিয়ে এসিরুমের বগিতে বসলাম, কিছুক্ষণের মধ্যেই ফিল করছি, আমি আমার জন্মদাত্রী মায়ের পাশে বসে আছি। মুহূর্তেই চোখ ভিজে এলো। আম্মার হাত ধরি, কিছু বলতে চাই। পারি না। খেয়াল করলাম, নিজের ছেলের পাশে বসে আম্মা খুব নিরাপদ বোধ করছেন। পান চিবুতে চাইলেন, আমি বের করে দিলাম।

ছোটবেলায় আম্মার গলায় একটা অপারেশন হয়েছিল। হাসপাতালে গিয়ে আম্মাকে ধরে খুব কেঁদেছিলাম। তখন আম্মা আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। 'দেখো আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ'।

রেলে ওঠে বুঝলাম, আম্মার এত কাছে বসে আমি দীর্ঘ সময় কখনো কাটাইনি। ছোটবেলার বিষয়টি আলাদা। প্রতিটি মুহূর্তই আমার ভালো লাগছিল।

মাকে নিয়ে বাসায় গেলাম। সবাই তিনতলা থেকে নেমে নিচে চলে এলো স্বাগত জানাতে। ছোট ছেলেটার বয়স তিন প্লাস। দাদুকে পেয়ে সবচেয়ে বেশি খুশি সে।

রাতে ডিনার সারতে বাসায় এলো বড় ছেলে আবির। আমি তাকে একটা টাকার নোট গিফট দিয়ে বললাম, তোমার দাদু বাসায় এসেছেন- এ খুশিতে দিলাম। ও মুচকি হেসে টাকাটা নিলো। সঙ্গে সঙ্গে বাকি দুইজনও এসে হাজির। তাদেরও দাদু বাসায় আসার গিফট লাগবে। আমি দিলাম। তারা খুশিতে নাচানাচি শুরু করলো। আমি মায়ের দিকে তাকালাম। দেখলাম, মায়ের চোখ আনন্দে ছলছল করছে। কী অদ্ভুত মায়েরা, অন্যের আনন্দে হন ভীষণ খুশি।

প্রতিদিন রাতে বাসায় বাদাম নিয়ে ফিরতামই। আমার জানা ছিলো না, আজ বিস্কিট শেষ হয়ে গেছে। একদম মধ্যরাতে ফিরলাম। তারা মা-শ্বাশুড়ি আমাকে নিয়ে একটু হাসাহাসি করলেন। ভাবলাম, বাদাম হয়তো প্রতিদিন আনার কারণে এমনটা বলছেন। বাদ ফজর বুঝলাম, বিষয়টা আদতে তা নয়। ঘরে বিস্কিট শেষ। এজন্য বাদাম নিয়ে হাসাহাসি। আমি জানি, আম্মা আমার মতোই বাদাম পছন্দ করেন।

৪ অক্টোবর ২০২৬ রোববার আবার জয়ন্তিকা ধরে বাড়ি চলে গেলেন। ঢাকার বাসাটা এখন কেমন আছে। আবারও হয়তো চোখ ভিজে আসবে। মা, মাই। জগতের অন্যকিছুর সঙ্গে তার তুলনা চলে না। বাবা আর মা- নিশ্চয়ই তারা আমার জীবনের প্রথম শিক্ষক। আজকের শিক্ষক দিবসে সেনাসদস্যের মতো শাসন করে যিনি পড়াতেন-সেই বাবার আত্মার মাগফেরাত কামনা করছি। আমার পরমপ্রিয় মায়ের নেক হায়াত কামনা করছি। আমার সব গুরুজনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত কামনা করছি। যারা চলে গেছেন তাদের জান্নাতে সুউচ্চ মাকাম চাই। আল্লাহ সবকিছুর মালিক। তিনি আমাদের জীবনকে সহজ করে দিন। আমিন

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই মসজিদের ইট-পাথরে কোনো জৌলুস নেই, কিন্তু এর লোহার ১৩টি

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম সড়ক কাঁচিঝুলি, গোলাপজান রোড যা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের আওতাধীন।

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

একসময় মানুষের কাছে দূরত্ব মানেই ছিল অপেক্ষা। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হবে, দুটো কথা হবে,

‘হাসিনা ফিরবে’ হাইপ: গাছে কাঁঠাল, গোঁফে তেল!

রাজনীতিতে ভবিষ্যদ্বাণী একটি মজার বিদ্যা। এখানে কেউ কেউ এমনভাবে ভবিষ্যৎ দেখতে পান, যেন তাঁদের ড্রয়িংরুমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব