ই-পেপার বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে জরুরি বিভাগ থেকে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ থেকে মন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়েছে। এর আগে তিনি হাসপাতালে আসেন।

তবে কী শারীরিক সমস্যা নিয়ে মন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে কি না বা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন কি না, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জনসংযোগ বিভাগ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ।

হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য চিকিৎসকরাই দিতে পারবেন। ইকবাল হাসান মাহমুদ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।

উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, হয়রানি-ঘুষের অভিযোগ

পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য জব্দ

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজ সম্পদ আহরণ ও ইকোট্যুরিজম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, হয়রানি-ঘুষের অভিযোগ

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

বাংলাদেশের বিদ্যুৎ খাতের চলমান সংকট : সংকট থেকে উত্তরণের বাস্তব পথ

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, করতে হবে যেভাবে

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬ জন

পিডিবিতে পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি, দুই মাসে বেড়েছে রফতানিও

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা