ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৯:৪০
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান/ছবি পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্র সম্পর্ক পরিচালিত হবে বলে এসব বৈঠকে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্কের মূল ভিত্তি হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে দুই দেশ ‘অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

আরেক বৈঠকে ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিনন্দন জানান। এ সময় দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারে একমত হয়।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাক্ষাৎ দেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আমার বার্তা/এমই

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও’র সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান।  বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই: শোকাহত ক্র্যাব