ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১১:০৯

বাংলাদেশের চলমান বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমে সহায়তা করতে নিজেদের অংশীদারিত্ব আরও জোরদার করেছে সুইডেন সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই লক্ষ্যে চলমান সংস্কার প্রক্রিয়াকে গতিশীল করতে সুইডেন সরকার অতিরিক্ত ৩০ লাখ সুইডিশ ক্রোনা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অতিরিক্ত তহবিল বাংলাদেশের বিচারিক সেবাগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনমুখী করে তোলার লক্ষ্যে গৃহীত সংস্কার বাস্তবায়নে ব্যয় করা হবে।

ঢাকার ইউএনডিপির অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইউএনডিপি জানায়, নাগরিকদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সুইডেন ও ইউএনডিপির ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই চুক্তি। এই সহায়তার মাধ্যমে প্রকল্পটির অধীনে বিচার বিভাগের সক্ষমতা ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে সংস্কারের উপযোগী করে গড়ে তুলতে অবদান রাখা সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এ বিষয়ে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং অধিকারভিত্তিক বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের যে প্রচেষ্টা, তাতে সুইডেন সবসময় সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অতিরিক্ত অনুদান মূলত সংস্কারের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ, যা জনসাধারণের আস্থা বাড়াতে এবং আইনি সেবা প্রাপ্তি সহজ করতে সাহায্য করবে।

ইউএনডিপি বাংলাদেশের বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জনসাধারণের আস্থা অর্জন, সামাজিক সংহতি এবং টেকসই উন্নয়নের জন্য বিচারিক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগকে জনগণের প্রয়োজনের প্রতি আরও বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল করে তুলতে সুইডেনের এই ধারাবাহিক অংশীদারিত্বকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করি। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১১ ডিসেম্বর সুইডেন ও ইউএনডিপির মধ্যে এই সংক্রান্ত মূল চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যার ধারাবাহিকতায় এখন এই নতুন সংশোধনী আনা হলো।

আমার বার্তা /জেএইচ

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খবরে বলা হচ্ছে, বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। এ নিয়ে

তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী 

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

স্ত্রীকে মেরে মরদেহ ঝুলানোর চেষ্টা, ব্যর্থ হয়ে সন্তান নিয়ে পালান ইমাম

তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

ইরানের প্রতিটি হামলার জবাবে ‘২০ গুণ’ আঘাত করা হবে: ট্রাম্প 

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বহু এলাকা বিদ্যুৎহীন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

ন্যাটো সম্মেলনে স্টারমারকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ সাংবাদিকরা আসামি

উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

সোনার গহনার দাম ভরিতে কমলো আরও ৩৩২৪ টাকা 

আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার

‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি রুপি ফ্রিজ করল ইডি

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, লক্ষ্য হরমুজ প্রণালিকে মুক্ত করা