ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

আমার বার্তা অনলাইন:
২৭ জুন ২০২৬, ১৫:৪৮

অর্থমন্ত্রী দেশের বিধ্বস্ত অর্থনীতির ওপর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দল বিএনপির সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতার কথা উল্লেখ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিশেষ করে চীনের কথা বলছি।

তার চীন সফর সব দিক থেকেই ছিল একটি উচ্চপর্যায়ের সফর। সেখানে দেশটির নেতাদের সঙ্গে, বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার যে আলাপ-আলোচনা হয়েছে, যা আমরা টেলিভিশনে দেখেছি, তা সত্যিই ছিল অত্যন্ত চমৎকার।

এজন্য দেশবাসীর পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাকে আমরা বীরের সম্মানেই স্বাগত জানাই। এ দেশের জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, তাদের মধ্যে আমি একজন।

তিনি বলেন, এই সংসদ অনন্য একটি সংসদ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নেই, যিনি অত্যাচারিত বা নির্যাতিত হননি। আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, হাজতে নেওয়া হয়েছে, কারাবন্দি করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে, এমনকি ফাঁসির আসামিও করা হয়েছে। সেই পরিস্থিতি পেরিয়ে আমরা আজ এখানে এসেছি। আমার বিশ্বাস, বাংলাদেশের জনগণের কাছে এই সংসদের প্রত্যেক সদস্যই একজন হিরো। চারদিকে ভালো করে তাকালে বলা যায়, এই সংসদ এখন যেন ঈগলদের এক সমাবেশ। আর বাংলাদেশ সত্যিকার অর্থেই দক্ষিণ এশিয়ার সেন্টার অব গ্র্যাভিটি।

সরকারের বয়স প্রায় চার মাস উল্লেখ করে তিনি বলেন, এই চার মাসে, যাকে বলে নখের কালি শুকায়নি, তার আগেই সরকার কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফের বরাদ্দ দিয়েছে। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রি ও ভান্তেদের জন্য ভাতা দিয়েছে। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা দিয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, শাড়ি ও টিউবওয়েল দিয়েছে, যা গত ৫০-৫৫ বছরে কোনো সরকার দেয়নি কিংবা দিতে পারেনি।

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্রিলিয়ান্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে সম্পূর্ণ বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড় করিয়েছেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট। আপনাকে ধন্যবাদ।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘এই সময়ের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছিল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলছিল। এমন বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সময়োপযোগী, যুগান্তকারী ও দুঃসাহসিক বাজেট উপস্থাপন করায় অর্থমন্ত্রীকে স্যালুট জানাই।’

আমার বার্তা/এমই

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য।

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

মেগা প্রকল্প বানিয়ে মানুষকে চমকে দিয়ে উন্নয়নের ফানুস তৈরি করে মেগা লুটের ব্যপারে এই সরকারের

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া এবং চীন সফরে যদি ভালো কিছু অর্জন হয়ে থাকে— এটি বাংলাদেশের অর্জন, দেশের মানুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দেশ

বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শোল্ডার সোসাইটি অব বাংলাদেশের রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

ভূমিকম্পে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর মৃত্যু

ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম : সেতুমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশীকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১