ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের সব পকেট গেট বন্ধের নির্দেশ

নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি
আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১৩:৩১

দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে প্রধান গেট ও এর আশপাশের এলাকাকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিয়মিত ফুটেজ পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিমের সই করা ওই আদেশে বলা হয়েছে, অধিদপ্তরাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানে সরকারের মূল্যবান ও ভারী যন্ত্রপাতিসহ ব্যাপক অবকাঠামোগত সম্পদ রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা পর্যালোচনায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এ অবস্থায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে আসা-যাওয়ার জন্য কেবল একটি প্রধান গেট প্রয়োজনীয় সময়ে খোলা রাখা এবং অন্য প্রবেশপথগুলো নিয়ন্ত্রণে রাখা।

এ ছাড়া প্রধান গেটের আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে হবে এবং নিয়মিতভাবে ফুটেজ পর্যবেক্ষণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করো নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন করে অধিদপ্তরকে জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব আনিসুর

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটের লাগেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের নবযাত্রায় জনগণের আস্থা অর্জন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে সংসদ সদস্যদের জন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয় ফাইনালে বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও দুই শিশুর লাশ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম