ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বিগত সরকারগুলো ব্যাংক খালি করে রেখে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১১:১৬

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারগুলো ব্যাংক খালি করে রেখে গেছে। তাদের (বিগত সরকারের) ব্যর্থতার কারণে হাম পরিস্থিতি নিয়ে সরকার ভীত হয়ে পড়েছিল।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকায় লিটল অ্যাঞ্জেলস সেমিনারিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফান্ডের দুর্বলতা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। এর আগে সকালে তিনি একই স্থানে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার উচ্চঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। ইতোমধ্যে সেখানে ৮৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এছাড়া ১২ এপ্রিল থেকে দেশের চারটি সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি চলমান রয়েছে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। সব মিলিয়ে সরকার ১ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করা সম্ভব নয়, সচেতনতা জরুরি। তার মতে, সবচেয়ে কার্যকর ‘ওষুধ’ হলো মায়ের দুধ, যা বিভিন্ন রোগব্যাধি থেকে শিশুদের সুরক্ষা দিতে সহায়তা করে।

এ সময় তিনি সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুরোধে আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমমানুয়েলি এব্রিউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নারওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ৭টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো জেলায় (সিটি করপোরেশনসহ) মোট ৩,৩৭,৪৩৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সিটি করপোরেশন বাদে জেলায় এই সংখ্যা ২,৫৯,৪৩৫ জন শিশু।

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাস-ট্রাকসহ পরিবহনের

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

বাংলা‌দে‌শে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হি‌সে‌বে ব্রেন্ট ক্রিস্টেনসেন ১০০ দিন পূর্ণ ক‌রে‌ছেন। এই সম‌য়ে তি‌নি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

চীন সফররত বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

জিয়া সাংস্কৃতিক জোট-জিসাজে'র উদ্যোগে বাংলা নববর্ষ ও আলোচনা সভা অনুষ্ঠিত