ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রাকৃতিক গ্যাসকূপ খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

গত ১৫-১৬ বছরে প্রাকৃতিক গ্যাসখাতে বড় এক্সপ্লোরেশন হয়নি উল্লেখ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ শাহিদ সারওয়ার বলেছেন, গ্যাসকূপ খননে লংটার্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 'বৈশ্বিক জ্বালানি সংকট : বাংলাদেশে এর প্রভাব ও মোকাবিলা' শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির (সোলার) মাধ্যমে বিদ্যুতের সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। কিন্তু যেসবে ফসিল ফুয়েল প্রয়োজন, সেগুলোর কি হবে? গত ১৫-১৬ বছরে প্রাকৃতিক গ্যাসখাতে তেমন এক্সপ্লোরেশন হয়নি, বড় আকারের কোনো কূপও খনন করা হয়নি। একটা কূপ খনন করতে সর্বোচ্চ ৩ থেকে ৪শ কোটি টাকা লাগে। অথচ দেশ থেকে পাচারই হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা। সুতরাং গ্যাসকূপ খননে লংটার্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমাদের অনেক পলিসি রয়েছে। ২০০৮ সালে যখন এই পলিসি গ্রহণ করা হয়, তখন বলা হয়েছিল যে ২০২০ সালের মধ্যে আমাদের সামগ্রিক উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে হবে। অথচ এখন পর্যন্ত তা ৫ শতাংশের উপরে আসেনি। পরে অন্তর্বর্তীকালীন সরকারও একটা পলিসি গ্রহণ করে, সেটাও সফল হয়নি। নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে যে জটিলতাগুলো রয়েছে,এসবের অনুসন্ধান ও সমাধানে আমাদের ঘাটতি রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রিহ্যাব একটি বড় ভূমিকা রাখতে পারে উল্লেখ করে মোহাম্মদ শাহিদ সারওয়ার বলেন, রিহ্যাব যদি তাদের তৈরি করা বিল্ডিংয়ে ছাদে সোলার প্যানেল বসানোর প্লানটা রাখে, তাহলে রূফটপ সোলার প্যানেল বাস্তবায়ন অনেকটাই সম্ভব।

সভায় ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া, বিএসআরইএ প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ, জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর ড. এম শামসুল আলম, ড. ইজাজ হোসেন, বিএপিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক, আইডিসিওএল-এর সিআইও নাজমুল হক প্রমুখ।

আমার বার্তা/এমই

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ

পার্বত্য এলাকায় বৈশাখের অনুষ্ঠানে বিদেশিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক সরকার

পয়লা বৈশাখ উপলক্ষ্যে দেশের তিন পার্বত্য জেলায় আয়োজিত অনুষ্ঠানে যাতে মিয়ানমারসহ বিদেশি নাগরিকরা প্রবেশ করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

মধুপুরে কুচিয়া খাল খননের উদ্বোধন

পার্বত্য এলাকায় বৈশাখের অনুষ্ঠানে বিদেশিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক সরকার

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সায়েদাবাদে ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ডিএসসিসি

ঢাকার দুই পেট্রোল পাম্পে পরীক্ষামূলক চালু হচ্ছে অ্যাপে তেল বিক্রি

প্রাকৃতিক গ্যাসকূপ খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল

সংসদে বিচারক নিয়োগ ও মানবাধিকার কমিশনসহ ১২ বিল পাস

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আবারও ৩ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় সংসদে দুটি বিল পাস

ট‍্যুরিজম মালয়েশিয়া ও হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত