ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

আমার বার্তা অনলাইন:
০২ মার্চ ২০২৬, ১৫:৩০

আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাতীয় পতাকাবাহী জাহাজ এম. ভি. ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (০২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়।

অচিরেই উদ্ভুত সংকটময় এই পরিস্থিতির উন্নতি হবে আশা প্রকাশ করে ভিডিও বার্তায় তিনি জানান, জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান।

নৌপরিবহন মন্ত্রী আরও জানান, জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্তৃপক্ষ নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল অটুট রাখতে অতিরিক্ত সরবরাহের মাধ্যমে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি অবগত রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ভিডিও বার্তায় মন্ত্রী নাবিকদের মনোবল সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের ও তাদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

কোনো সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড থেকে বঞ্চিত হলে তাকে নীতিমালার আওতায় কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: ইরান

ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সঙ্গে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণে অনিয়ম

ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ জন আহত

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব: প্রণয় ভার্মা

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আবদুস সালাম

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান দুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক