ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

প্রোপজ ডে: প্রিয়জনকে মনের কথা জানাবেন যেভাবে

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪

প্রিয়জনকে মনের কথা বলার জন্য আদতে কোনো দিনক্ষণ থাকে না। হৃদয়ের বাঁধ ভাঙলে তবেই না প্রকাশ পায় তা। প্রিয়জনের সামনেও এমনটাই ঘটে। সে মনের কথাটি কখনও হয়ে ওঠে মহান কোনো প্রস্তাব; যা পরিণত করতে পারে এক চিরবন্ধনে।

জানেন কি, প্রিয়জনকে সেই অমূল্য প্রস্তাবটির জন্য বিশেষ দিনও রয়েছে। ফেব্রুয়ারি মাসের অষ্টম দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিনেই মর্যাদা দেওয়া হয় এই ‘প্রোপজ’কে; ধারণ করা হয় ‘প্রপোজ ডে’ হিসেবে।

ফেব্রুয়ারি মানেই শীতের ছুটি, ঋতুরাজের আগমন আর প্রকৃতির এক উষ্ণ স্নিগ্ধতা। যে সময়টাতে বাতাসেও যেন ভেসে বেড়ায় প্রেমের সুবাস। এমন সময়ে প্রিয়জনকে মনের কথা বলে দেওয়াই যায়; হৃদয়ে আটকে থাকা সেই উষ্ণ প্রস্তাবটি দেওয়ার উপযুক্ত সময় হতে পারে এখনই; আর বিশেষ এই দিনে তা করতে পারলে তো কথাই নেই!

কেন এই দিনটি বিশেষ?

আমাদের অনেকের জীবনে এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, যা সময়ের তালে, মনের অজান্তে পছন্দের কেউ হয়ে ওঠে। সেই অবস্থানটির ব্যতিক্রম না ঘটাতে ‘ভালো লাগা’ কিংবা ‘ভালোবাসা’র বিষয়টি কখনো অপ্রকাশিত থেকে যায়। ভাবনায় আসে, ‘যদি সে ফিরিয়ে দেয়’ কিংবা ‘যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়’, এমন ভয়ে মনের কথাটি আর বলা হয়ে ওঠে না।

তাই, প্রপোজ ডে মূলত সেই জড়তা কাটানোর দিন। বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক ও মনস্তাত্ত্বিকভাবে এই দিনটি একটি বাড়তি সাহস জোগায়। যখন চারপাশের সবাই ভালোবাসার কথা বলছে, তখন নিজের মনের সেই বাঁধ ভাঙাটা কিছুটা সহজ হয়ে যায়।

প্রস্তাব দেওয়ার ভিন্ন ভিন্ন ঢঙ

চিঠির ভাঁজে গোলাপ রেখে আবেদন জানানোর সেই দিন এখন ফুরিয়ে এলেও বর্তমান সময়ে এই ভঙ্গির চিত্র খানিকটা পাল্টেছে। এখন কেউ কেউ রোম্যান্টিক ডিনার ডেটে গিয়ে আংটি বদল করে প্রস্তাব দিচ্ছেন, কেউ আবার প্রিয় গানের কলি গেয়ে শুনিয়ে দিচ্ছেন মনের খবর।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আন্তরিকতা। খুব দামি উপহার বা চাকচিক্য নয়, বরং চোখের দিকে তাকিয়ে বলা দুটি সহজ শব্দ ‘ভালোবাসি’ হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রস্তাব।

যদি উত্তর আসে ‘না’?

প্রপোজ করার মানেই এই নয় যে অপর পক্ষকে রাজি হতেই হবে। প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাটিয়ে ওঠাটাও এই দিনের একটি শিক্ষা। যদি প্রিয় মানুষটি আপনার প্রস্তাবে সাড়া না দেন, তবে তাকে সম্মান জানানোই হলো প্রকৃত ভালোবাসার পরিচয়। জোর করে ভালোবাসা হয় না, বরং সুন্দর একটি সম্পর্কের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখাই শ্রেয়।

কিছু টিপস আজকের জন্য

স্থান নির্বাচন: এমন জায়গা বেছে নিন, যে স্থান দুজনেরই পছন্দের। কিংবা তার পছন্দের স্থানেও নিয়ে যেতে পারেন।

অতীত ভুলে যান: পুরোনো কোনো তিক্ততা বা অন্য কাউকে নিয়ে কথা না বলে শুধু নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলুন।

হাতে ফুল রাখুন: একটি লাল গোলাপ বা প্রিয়জনের পছন্দের কোনো ফুল সাথে রাখতে পারেন। এটি এমন একটি মুহূর্তকে আরও স্নিগ্ধ করে তুলবে।

সত্যিটা বলুন: বাড়তি কিছু বলবেন না, একদম নিজের অনুভূতিগুলো যেভাবে আসে, সেভাবেই প্রকাশ করুন, চোখে চোখ রেখে কথা বলুন।

দিনশেষে ভালোবাসা কোনো দিন বা ক্ষণের বাক্সে বন্দি নয়, এটি চিরন্তন। তবুও কর্মব্যস্ত জীবনে আমরা যখন অনুভূতির কথা বলতে ভুলে যাই, তখন এই ‘প্রপোজ ডে’ আমাদের মনে করিয়ে দেয় প্রিয় মানুষটিকে আগলে রাখার কথা, তাকে ভালোবাসার কথা। তাই আর দেরি না করে আজই ছুটে যান প্রিয় মানুষটির কাছে, বলে ফেলুন সেই কাঙ্ক্ষিত কথাটি।

আমার বার্তা /জেএইচ

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

রোজেলা  মালভেসি পরিবারের পাটজাতীয় একটি ফসল যার বৈজ্ঞানিক নাম Hibiscus sabdariffa L.। রোজেলা আফ্রিকার পশ্চিমাঞ্চল

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

পরিবেশবান্ধব জীবনযাপন গ্রহণ করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে একটি হলো রান্নাঘরে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণ কমানো।

জানেন রাতে আদা চা খেলে কী হয়?

দিনভর কাজ শেষে এক কাপ গরম চা অনেকেরই প্রিয় অভ্যাস। আর সেই চায়ে যদি থাকে

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

বার্ধক্যের ধারণাটি সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। লক্ষ্য বদলে গেছে, এখন আর শুধু বেশিদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত রমজান কাদিরভের অনুগত বাহিনী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ‘বিপুল অর্থের চুক্তি’: দ্বিগুণ রিটার্ন প্রতিশ্রুতিতে উঠছে গুরুতর প্রশ্ন

নবীনগরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে এনে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, পেলেন প্রায় ৩ হাজার প্রান্তিক কৃষক