ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

আমার বার্তা অনলাইন
০৭ মার্চ ২০২৬, ১১:১৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

শুক্রবার বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, শিশুদের ওপর ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব ঠেকাতেই ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।

ভারতের কোনো রাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা এটিই প্রথম। প্রযুক্তিনগরী বেঙ্গালুরুকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজ্যটি হলো কর্ণাটক।

বিশ্বজুড়েই শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একই ধরনের নীতি নিয়ে ভাবছে যুক্তরাজ্য, ডেনমার্ক ও গ্রিস।

ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যমের বাজার। দেশে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৭৫ কোটি স্মার্টফোন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটা–এর জন্যও এটি সবচেয়ে বড় বাজার। যেখানে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ–এর ব্যবহারকারী সংখ্যা সবচেয়ে বেশি।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, শুধু বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর নাও হতে পারে। কারণ অনেক শিশু ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সহজেই এসব সীমাবদ্ধতা এড়িয়ে যেতে পারে।

এদিকে কর্ণাটকের প্রতিবেশী রাজ্য গোয়া-ও একই ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্যেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রস্তাব করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান

পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো সরকার

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা