ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

‘সিরিয়াস’ হুমকি বিপ্লবী গার্ডের
আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১৫:৪৯

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনবিহীন রুট দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ কমান্ড।

তারা বলেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে জাহাজ চলাচলে জোর দেওয়ায় গত কয়েকদিনে মাইনে আঘাত করে একাধিক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। আর এরপরও জাহাজ চালানোর চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের ঘাঁটিকে টার্গেট করা হবে।

ঘাঁটিতে হামলার ইঙ্গিত দিয়ে বিপ্লবী গার্ডের নৌ কমান্ড আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বলেছে, “যুক্তরাষ্ট্রের আগ্রাসনকারী সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, যদি এটি অব্যাহত থাকে, তাহলে প্রতিরোধ আগ্রাসনকারীদের এ অঞ্চলের ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি সিরিয়াস সতর্কতা।”

এরআগে বিপ্লবী গার্ড বৃহস্পতিবার সকালে জানায়, তারা তেল চোরাচালানে জড়িত চারটি জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে গেছে। অপরদিকে তিনটি জাহাজ হরমুজের পূর্বাঞ্চলে মাইনে আঘাত করেছে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। অপরদিকে যুক্তরাষ্ট্র পাল্টা নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। ফলে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

তবে তা সত্ত্বেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ দিয়ে বের হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ পরবর্তী সময়ের পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকেই ইরান ছোট জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।

সূত্র: আলজাজিরা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করে বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার ফেডারেল

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

সৌদি আরবে প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আটকে রয়েছেন

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি