ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯
ইরানের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করতে চায় যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

কালোবাজারে তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করতে চায় যুক্তরাষ্ট্র। এ কারণে দেওয়ানি মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। দেশটির অ্যাটর্নি অফিস এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগ অভিযোগ করেছে, ইরান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে অপরিশোধিত তেল বিক্রি করে সেই অর্থ সামরিক কার্যক্রম পরিচালনা এবং মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদে অর্থায়নে ব্যবহার করছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, অবৈধ তেল বিক্রির অর্থ পাচার করতে ইরান চীনসহ বিভিন্ন দেশে থাকা একটি ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ব্যবহার করেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে ১.৫ বিলিয়ন ডলারের বেশি অবৈধ তেলের অর্থ পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ জেমস বার্নাকল জুনিয়র বলেন, এই মামলা দেখিয়ে দিয়েছে যে অবৈধ অর্থের গতিপথ অনুসরণ করে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো কার্যক্রম বন্ধ করার সক্ষমতা এফবিআইয়ের রয়েছে।

তিনি বলেন, কালোবাজারে অপরিশোধিত তেল বিক্রি থেকে পাওয়া অর্থের প্রবাহ বন্ধ করা গেলে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হবে। বিপজ্জনক বিদেশি পক্ষগুলোর অর্থের উৎস বন্ধে এফবিআই তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

দুই দেশের মধ্যে যুদ্ধ চলার মধ্যেই সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের নেওয়া ধারাবাহিক আইনি পদক্ষেপের সর্বশেষ ঘটনা হলো এই ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তের উদ্যোগ।

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত সোমবার ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা বুশারা বানুকে বদলি করেছে।

জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে গোপন বৈঠক করেছেন

রাশিয়ার তেল-গ্যাস কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিল মার্কিন কংগ্রেসে

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনায় ভারতসহ অন্যান্য দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু