ই-পেপার বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৮

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাসের সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ড. মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা যেন আবার সচল হয় এবং বাংলাদেশের অগ্রগতি যেন ধাবমান থাকে, সেটা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ জন নেতাদের ও গণমাধ্যমের একাংশের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে তিনি গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুততম সময়ে বাস্তবতার নিরিখে ফিরিয়ে আনা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর আশ্বাস গতকাল বাস্তবায়ন থেকে শুরু হয়েছে, গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে। গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন দেখেছি সামনের দিনে সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, ‘এক মাস ধরে সরকারের যে বহুমুখী কল্যাণকর কর্মযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে, তা কেবল একটি নির্দিষ্ট সময়সীমার সাফল্য নয়, বরং একটি সমৃদ্ধ মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’

তিনি বলেন, ‘প্রথাগত শাসনপদ্ধতির বেড়াজাল ভেঙে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে দায়বদ্ধতা ও পরিকল্পনার পরিচয় দিয়ে যাচ্ছেন, তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশ, এমনকি আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দামও কম।’

সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে।’ সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে বলে জানান তিনি।

ড. মাহদী আমিন বলেন, ‘বর্তমান সরকার কক্সবাজারে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ ছাড়া কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতে দুপুরের মিল দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’ ২০২৭ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত এ কার্যক্রম প্রাথমিকভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণী চিকিৎসক নিয়োগ এবং কাওরান বাজারের পাইকারি হাটকে গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি

ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ও নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা

অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে ভারতকে কড়া বার্তা দিলেন মাহ্‌দী আমিন

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বিজয়ীদের

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে ভারতকে কড়া বার্তা দিলেন মাহ্‌দী আমিন

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

এআইয়ের ‘উদ্বেগজনক’ আচরণের ৬ নতুন ঘটনা প্রকাশ করল ওপেনএআই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

দিনে তালা, রাতে ব্যবসা, আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের প্রাণহানি, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

চল‌তি বছ‌রের শেষ দি‌কে ঢাকায় আস‌বেন তুর‌স্কের জ্বালা‌নিমন্ত্রী

তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ডোনাল্ড ট্রাম্পের