ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

জার্মানির দিকে এগোচ্ছে বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ১৩:০৮

বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পূর্বাঞ্চলের হাই ফেনস এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) থেকে জ্বলতে থাকা আগুন ইতোমধ্যে প্রায় ৩ হাজার হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে। রোববার (১৬ আগস্ট) আগুনের একটি অংশ জার্মানি সীমান্তের দিকে এগিয়ে যাওয়ায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে বেলজিয়ামের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি জার্মানি ও লুক্সেমবার্গের দমকলকর্মীরা কাজ করছেন। সেনাবাহিনী, কৃষক এবং নেদারল্যান্ডস থেকে আসা হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে। ওয়ালোনিয়া অঞ্চলের প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনু জানান, রোববার দমকলকর্মীদের প্রধান লক্ষ্য ছিল জার্মানির দিকে এগিয়ে যাওয়া আগুনের সম্মুখভাগ নিয়ন্ত্রণে রাখা।

আগুনের বিস্তার ঠেকাতে আশপাশের কয়েকটি গ্রামের জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার যেসব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদের আপাতত বাড়িতে ফিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, বেলজিয়ামের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল। এর আগে ২০১১ সালে প্রায় ১ হাজার ৪০০ হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। এবারের আগুনের পরিমাণ তার দ্বিগুণেরও বেশি।

বেলজিয়ামের এক ফায়ার ব্রিগেডের কর্মকর্তা করিম বুয়ারফা জানান, এত বড় দাবানলে বেলজিয়াম আক্রান্ত হবে-এটা আমরা কখনো ভাবেননি। এসময় ভবিষ্যতে এ ধরনের আগুন আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেন।

এদিকে আগুনের ধোঁয়া সীমান্ত পেরিয়ে জার্মানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটির মন্সশাউ শহরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সরাসরি জার্মান ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাবনা কম হলেও ব্যাপক ধোঁয়া দূষণ হতে পারে। বেলজিয়ামের অনুরোধে দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নও সহায়তা পাঠিয়েছে। শনিবার ইউরোপের বিভিন্ন দেশ থেকে তিনটি হেলিকপ্টার ও দুটি পানি ছোড়ার বিমান পাঠানো হয়। ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহ ও খরার কারণে গাছপালা অত্যন্ত শুষ্ক হয়ে পড়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়া আরও ঘন ঘন তৈরি হচ্ছে, যা দাবানল দ্রুত ছড়িয়ে পড়া এবং দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকার সম্ভাবনা বাড়াচ্ছে।

ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সোমবার স্থানীয় সময়

মালয়েশিয়ায় আশ্রয় নিতে গিয়ে নতুন আতঙ্কে রোহিঙ্গারা

‘বাইরে বের হতে ভয় লাগে। বেশিরভাগ সময় ঘরেই থাকি। আমি খুব করে চাই মালয়েশিয়া ছেড়ে

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রশংসায় ট্রাম্প, নিজেরাই নিজেদের রক্ষা করবে

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ, বন্দর অবরোধ, নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতির চাপে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে এবার আসামি হচ্ছেন সাংবাদিক শ্যামল দত্ত

বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, সমস্যা চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’!

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী

বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: মাহদী আমিন

মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

নরসিংদী জেল পালানো জঙ্গি ‘জুয়েল ওস্তাদ’ বোমাসহ গ্রেপ্তার

জার্মানির দিকে এগোচ্ছে বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা

মালয়েশিয়ায় আশ্রয় নিতে গিয়ে নতুন আতঙ্কে রোহিঙ্গারা

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রশংসায় ট্রাম্প, নিজেরাই নিজেদের রক্ষা করবে

জাল পুলিশ ক্লিয়ারেন্সের সঙ্গে নকল ওয়েবসাইট, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ