ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১৬:৩১

২০২১ সালে তালেবান গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

সংস্থাটি মনে করে, তালেবান গোষ্ঠী ক্ষমতায় ফেরার পাঁচ বছর পরও আফগানিস্তানে এত নারী শিশুর শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সে প্রভাব হবে দীর্ঘস্থায়ী।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত মেয়ের সংখ্যা এ বছর প্রায় ২ লাখ বেড়েছে৷ মেয়েদের মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞা বহাল থাকলে ২০৩০ সালের মধ্যে মোট সংখ্যা ২৪ লাখ থেকে বেড়ে প্রায় ৪০ লাখ হয়ে যেতে পারে।

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনেস্কোর ‘জরুরি পরিস্থিতিতে শিক্ষা' বিষয়ক কর্মসূচির সমন্বয়কারী হোদা জাবেরিয়ান বলেন, “বিশ্বে আফগানিস্তানই বিশ্বের একমাত্র, যেখানে মেয়ে ও নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা রয়েছে৷'' তিনি আরো বলেন, ‘‘একটি শিশুর শিক্ষার ক্ষেত্রে পাঁচ বছর সাময়িক বিরতি নয়। এই সময়টা পরিষ্কারভাবেই মাধ্যমিক শিক্ষার প্রায় পুরো একটি পর্যায়ের সমান৷”

‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ'

দুই দশক ধরে চলা যুদ্ধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে এলে ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখল করে তালেবান। শুরুতে নারীদের পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া হবে – আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবান সরকার এমন আশ্বাস দিলেও ২০২২ সালের মার্চে মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল-শিক্ষা নিষিদ্ধ করা হয়। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ওই বছরের ডিসেম্বরে৷ দুটি সিদ্ধান্তকেই তখন ‘সাময়িক' পদক্ষেপ বলা হলেও এখনো সেগুলো প্রত্যাহার করেনি তালেবান সরকার।

তালেবান কর্তৃপক্ষের দাবি, ইসলামি আইন ও আফগান সংস্কৃতির নিজস্ব ব্যাখ্যার আলোকে তারা নারীদের অধিকারকে সম্মান করে।

উল্লেখ্য, তালেবানের নিষেধাজ্ঞাগুলো কেবল মেয়ে এবং নারীদের শিক্ষাতেই সীমাবদ্ধ নয়। কর্মসংস্থান ও চলাফেরার ক্ষেত্রেও নারীদের সীমাবদ্ধতা অনেক বেড়েছে৷ আফগানিস্তানের পাবলিক পার্ক, জিম ও বিউটি স্যালনেও এখন নারীদের প্রবেশ নিষেধ।

নিষেধাজ্ঞার এই সামগ্রিক ব্যবস্থাকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ' হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। ক্ষমতায় ফেরার পাঁচ বছর হয়ে গেলেও তালেবান প্রশাসনকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে একটি মাত্র দেশ – রাশিয়া।

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুকুরে গোসলে নেমে দুই বোনসহ প্রাণ গেল ৩ শিশুর

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী