ই-পেপার শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

আন্দোলনকারীদের ওপর নজরদারিতে 'ফেসিয়াল রিকগনিশন' ক্যামেরা

আমার বার্তা অনলাইন:
২৫ জুলাই ২০২৬, ১৩:৩৬

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে নয়াদিল্লির যন্তর মন্তরে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা বসিয়েছে দিল্লি পুলিশ। আন্দোলনস্থলে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পথগুলোতে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

পুলিশের দাবি, আন্দোলনের সুযোগ নিয়ে কোনো পরোয়ানাভুক্ত অপরাধী বা অসামাজিক ব্যক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমালোচকরা জানিয়েছেন, ছাত্র আন্দোলন দমন করতেই মোদি সরকার এই ব্যবস্থা নিয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ক্যামেরায় ধারণ করা মুখাবয়ব রিয়েল টাইমে পুলিশের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কোনো পরোয়ানাভুক্ত ব্যক্তি শনাক্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, এই প্রযুক্তির উদ্দেশ্য সাধারণ আন্দোলনকারীদের নজরদারি করা নয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই এর লক্ষ্য।

গত ২০ জুলাই যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ওই ঘটনায় আন্দোলনকারী ও পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, সাদা পোশাকধারী একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কাকরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।

এদিকে সিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সিজেপি নেতা আশুতোষ রঙ্কা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার আরও সময় চেয়েছে। তবে অন্য দাবিগুলোর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। ক্ষমতাসীন বিজেপি তাঁর পক্ষেই অবস্থান নিয়েছে। - এনডিটিভি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন শেষের কারণ জানালেন ওয়াংচুক

টানা ২৬ দিন অনশনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াই অনশন শেষ করেছেন ভারতের অন্যতম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রের

ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু

ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ইসরায়েলের আকাশে ড্রোন পুরোপুরি নিষিদ্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। এন12-র বরাতে

ইরানকে অস্ত্র দিলে ‘খুব খারাপ’ পরিণতি হবে চীন ও রাশিয়ার: ট্রাম্প

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে ওই দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির নতুন গন্তব্য: প্রধানমন্ত্রী

জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন শেষের কারণ জানালেন ওয়াংচুক

আন্দোলনকারীদের ওপর নজরদারিতে 'ফেসিয়াল রিকগনিশন' ক্যামেরা

পূবাইলে পূর্বশত্রুতার জেরে হামলা ও ৩০ লাখ টাকা ছিনতাই: মামলা হলেও অধরা আসামিরা

যুবককে হানিট্র্যাপে ফেলে টাকা দাবি, দুই নারীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

শাক-সবজির পর চোখ রাঙাচ্ছে পেঁয়াজ, কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের নেদারল্যান্ডস ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু

ইরানকে অস্ত্র দিলে ‘খুব খারাপ’ পরিণতি হবে চীন ও রাশিয়ার: ট্রাম্প