ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ইরানে ফের রাতভর হামলা যুক্তরাষ্ট্রের, দফায় দফায় বিস্ফোরণ

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ০৯:৪৯

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। আর এর মধ্যেই টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (ইরান সময় মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিট) মার্কিন বাহিনী ইরানে তাদের সর্বশেষ হামলা শুরু করে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে ‘নিরীহ বেসামরিক মানুষ ও বাণিজ্যিক জাহাজে’ হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান চালানো হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আধা-সরকারি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সোমবার রাতভর দেশটির দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বন্দরনগরী বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের জাম শহরও রয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একটি গোলা আঘাত হানলেও এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট আঞ্চলিক গভর্নরের কার্যালয় এ তথ্য দিয়েছে। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি বাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী কয়েকটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একটি ট্যাংকারে থাকা একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তারা আরও বিস্তৃত প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাংক, পর্যবেক্ষণ টাওয়ার, গোলাবারুদের গুদাম এবং যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

এর আগে সোমবারই বাহরাইন, জর্ডান ও কুয়েতেও নতুন করে হামলা চালিয়েছিল ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানান, ৭ জুলাই থেকে ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরও ৬০ দিন মার্কিন বাহিনীকে যুদ্ধে রাখার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের কথাও জানান তিনি।

এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের জ্যেষ্ঠ নেতা চাক শুমার। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিনিধি পরিষদ ও সিনেট— উভয় কক্ষই আমাদের সেনাদের ঝুঁকি থেকে সরিয়ে এনে এই যুদ্ধ শেষ করার পক্ষে ভোট দিয়েছে। ট্রাম্পের উচিত সেই সিদ্ধান্ত মেনে চলা।’

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ইরানের বন্দরগুলোর ওপর পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর হবে।

তবে ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। পরিদর্শনের পর মানবিক সহায়তাবাহী জাহাজও যেতে পারবে। কিন্তু জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে ইরানকে অবরোধ এড়িয়ে যেতে সহায়তা করছে বলে সন্দেহ হলে সেই জাহাজে তল্লাশি চালানো হবে। নির্দেশ না মানলে জাহাজ অচল করে দেয়া বা ধ্বংসও করা হতে পারে।

আমার বার্তা/এমই

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

  যুক্তরাষ্ট্রের সমস্ত অপকর্ম বা শয়তানি বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ

চুক্তি না করলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন

টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ তীব্রভাবে বাড়িয়ে দিয়ে টানা তৃতীয় রাতের মতো ইরানের ওপর নতুন করে ভয়াবহ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: বিশ্ববাজারে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

১৭ ও ১৮ জুলাই দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সেরাদের তালিকায় ১৩ নম্বরে মেসি, দ্বিতীয় হ্যারি কেইন

নির্বিষ ফ্রান্সকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

হার মেনে নিয়েও রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্স কোচ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

রাজধানীর বংশালে সেলুনে ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জন

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

আর্জেন্টিনা এতটা খারাপ খেলেনি, মানুষ যতটা বলে: স্কালোনি

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

চুক্তি না করলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ডোনাল্ড ট্রাম্প

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ