ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১৩:৩৮

ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। রোববার (১৪ জুন) ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ছয় ঘণ্টা ধরে চলা এই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতে রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) সহায়তা প্রদান করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্মায়রটস নামক এই ট্যাঙ্কারটিতে তদন্ত চলাকালে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আটকে রাখা হবে। এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে।

স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরও একটি বড় আঘাত। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।

প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, রাশিয়া এ ধরনের শ্যাডো ফ্লিটের অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে। এটি পুতিনের যুদ্ধ পরিচালনাার জন্য জন্য বড় আঘাত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপ, আরএএফের পি-৮ বিমান এবং যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নিয়েছে।

রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে তেল রপ্তানির জন্য জাহাজের এই ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহর পরিচালনা করে আসছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলছে, রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলের ৭৫ শতাংশই এই সাত শতাধিক বেশি জাহাজের বহর পরিবহন করে। এটি ক্রেমলিনের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। যুক্তরাজ্য ইতোমধ্যে এই বহরের ৫০০টিরও বেশি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। - সূত্র: বিবিসি

আমার বার্তা /জেএইচ

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো

বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি নিতে দেবে না ভারত

ভারতের অনুমোদন না পাওয়ায় আগামীকাল সোমবার, অর্থাৎ ১৫ জুন থেকে বাংলাদেশে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা

  যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান কয়েকদিনের মধ্যে চুক্তি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই

আজই চুক্তি স্বাক্ষরের কথা বললেন ট্রাম্প, দ্বিমত ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ দগ্ধ ৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিরকুটসহ থানার ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে: প্রযুক্তিমন্ত্রী

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান

সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

রামিসা ধর্ষণ-হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ, দ্রুত নিষ্পত্তি চায় রাষ্ট্রপক্ষ

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: শিক্ষা প্রতিমন্ত্রী

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য

এবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কুয়েতকে বিনিয়োগের অনুরোধ

মিডিয়া এখন আর মিডিয়া নেই, ব্যবসায়িক হাউজের অংশ: ফখরুল

দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তা, রাতে এক শিশুকে ফেরত নিল বিজিবি

নারী-শিশু মামলা নিয়ে বিশেষায়িত বেঞ্চের কার্যক্রম শুরু