ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বিজেপির চোখে ‘গণতান্ত্রিক’ আন্দোলন, ককরোচদের দাবি—‘এটা ট্রেলার’

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১১:১২

প্রশ্নফাঁস ও বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে নবগঠিত প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে বলেছেন, আগামী শনিবারের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তাঁরা দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন। তবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ধর্মেন্দ্রর পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই এবং সরকার আন্দোলনকে ‘গণতান্ত্রিক অধিকার’ হিসেবেই দেখছে।

দিল্লির যন্তর মন্তরে গত শনিবার অনুষ্ঠিত সিজেপির প্রথম বড় মাঠপর্যায়ের বিক্ষোভের এক দিন পর রোববার সন্ধ্যায় ইনস্টাগ্রাম লাইভে আন্দোলন বিস্তৃত করার ঘোষণা দেন দিপকে। বিক্ষোভ শেষে তিনি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে ফিরে গেছেন।

লাইভে দিপকে বলেন, ‘গতকালের কর্মসূচি ছিল শুধু একটি ট্রেলার। আগামী দিনগুলোতে আমরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলনকে সম্প্রসারিত করব। ধর্মেন্দ্র প্রধানজি, এখনো সময় আছে, পদত্যাগ করুন। আপনি এক কোটিরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ ও জীবন নষ্ট করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি শনিবারের মধ্যে আপনি পদত্যাগ করবেন। যদি তা না করেন, তাহলে আমরা বাধ্য হব এই আন্দোলনকে দেশের বিভিন্ন অঞ্চলে ও রাজপথে নিয়ে যেতে।’

শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দিপকে বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও তারা যন্তর মন্তরে উপস্থিত হয়েছেন। বিক্ষোভ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে তিনি ভারতে পৌঁছেছিলেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঢেউ সৃষ্টি হবে।

এর আগে রোববার এক্সে দেওয়া এক পোস্টে দিপকে লেখেন, ‘গতকাল আমরা হাজারো মানুষ ইতিহাস সৃষ্টি করেছি। যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সরকারকে দেখিয়েছে, ঐক্যবদ্ধ হলে ককরোচরা কী করতে পারে, এটি ছিল তার একটি ট্রেলার।’ তিনি আরও লেখেন, ‘গতকাল যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তাদের অধিকাংশই আগে কখনও কোনো বিক্ষোভে অংশ নেননি। কিন্তু সম্মিলিত উপস্থিতি তাদের শিক্ষাব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশের সাহস জুগিয়েছে। আমরা যদি নিজেদের কণ্ঠস্বর তুলে না ধরি, তাহলে পরিবর্তন আসবে না।’

সাম্প্রতিক সময়ে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষা-সংক্রান্ত বিতর্কের বিরুদ্ধে সিজেপির প্রচারণা জনসমর্থন পেতে শুরু করায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপিও। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, যুবসমাজের ক্ষোভকে অবহেলা করা উচিত হবে না। মঙ্গলবার এক জ্যেষ্ঠ বিজেপি নেতা বলেন, বিভিন্ন ইস্যুতে যুবকদের আক্রমণাত্মক অবস্থানের কারণে তাদের কলঙ্কিত করা ঠিক নয়। জেনারেশন জেডকে সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করার বিষয়েও তিনি আপত্তি জানান।

তাঁর ভাষায়, ‘জম্মু-কাশ্মীরে কিছু তরুণ পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত থাকলেও তাদের কারণেই কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জিতেছে। একইভাবে স্টার্টআপ আন্দোলনকে সফল করে তোলা জেন জেড-ই শিক্ষা খাতের ভুলত্রুটির বিরুদ্ধে প্রতিবাদ করছে।’

কেন্দ্রীয় মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্য দিল্লির সিজেপি বিক্ষোভকে গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘গণতন্ত্রে এ ধরনের ঘটনা ঘটে।’ তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, আন্দোলনকারীরা যেসব সমস্যা তুলে ধরছেন, সেগুলোর সমাধান প্রয়োজন। আরেক বিজেপি নেতা বলেন, সমস্যাগুলো উপেক্ষা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এগুলোকে অবহেলিত বা অমীমাংসিত অবস্থায় রাখতে পারি না। যদি তা করি, তাহলে এগুলো আরও গতি পাবে। বিভিন্ন ধরনের অসন্তোষ এর সঙ্গে যুক্ত হবে। পদার্থবিজ্ঞানে যেমন বল ও গতির গুণফল ক্ষমতা তৈরি করে, ভারতের তরুণদের ক্ষেত্রেও বিষয়টি তেমন। তাদের শক্তি অস্বীকার করার উপায় নেই, তবে সেই শক্তিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন।’

তবে বিজেপি নেতারা মনে করেন না যে, সরকারের উচিত এখনই আন্দোলনকারীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসা। এক নেতা বলেন, সিজেপির এখনো এমন কোনো পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি, যার সঙ্গে সরকার আনুষ্ঠানিক আলোচনা করতে পারে। তার মতে, আলোচনার চেয়ে আন্দোলনকারীদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করাই বেশি জরুরি।

বিজেপি নেতাদের মতে, সাম্প্রতিক বিতর্কগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস, যার কারণে পরীক্ষা বাতিল করতে হয়েছে এবং প্রায় ২২ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সিবিএসই বোর্ড পরীক্ষার মূল্যায়ন-সংক্রান্ত ত্রুটি নিয়েও ব্যাপক শিক্ষার্থী বিক্ষোভ দেখা দিয়েছে। এসব ঘটনাই সিজেপির আন্দোলনের তাৎক্ষণিক প্রেক্ষাপট তৈরি করেছে।

তবে ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন, এসব মূলত ব্যবস্থার ফাঁকফোকরের কারণে সৃষ্ট সাময়িক সমস্যা। আরেক বিজেপি নেতা বলেন, ‘তরুণেরা যেসব সমস্যা সামনে আনছে, সেগুলোর সমাধানের জন্য তারাই আবার আমাদের, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিকে তাকিয়ে আছে। এটি সরকারের প্রতি তাদের আস্থারই বহিঃপ্রকাশ।’ ভারতের তরুণদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এক মন্ত্রী বলেন, ‘এখানকার তরুণরা তুলনামূলকভাবে বেশি ঐতিহ্যবাহী মূল্যবোধের মধ্যে বড় হয়ে ওঠে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলে প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশে সরকার পতনের ঘটনাও ঘটেছে। বিজেপির অভ্যন্তরে অনেকেই মনে করছেন, তরুণদের উত্থাপিত অভিযোগ ও ক্ষোভকে অবহেলা করা হলে তা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নিতে পারে।

আমার বার্তা /জেএইচ

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক, মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএক্সএমটিসহ’

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের

এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং তিনি যুদ্ধের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী