ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১০:৩৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি দুই দেশকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শি জিনপিং বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্বে স্থিতিশীলতা আনতে চীন-যুক্তরাষ্ট্রকে সহযোগিতার পথ বেছে নিতে হবে। সূত্র: বিবিসি।

চীনের গ্রেট হল অব দ্য পিপলে সূচনা বক্তব্যে শি জিনপিং ট্রাম্পকে সঙ্গে নিয়ে ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ গড়ে তোলার আহ্বান জানান। বলেন, দুই দেশের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘পুরো বিশ্ব আমাদের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্ব এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চীন ও যুক্তরাষ্ট্র কি থুসিডাইডিসের ফাঁদ অতিক্রম করে সম্পর্কের একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবে? আমরা কি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো একসঙ্গে মোকাবিলা করতে পারব এবং বিশ্বের জন্য আরো স্থিতিশীলতা আনতে পারব? আমাদের দুই দেশের জনগণ, বিশ্ব এবং মানবজাতির ভবিষ্যতের স্বার্থে আমরা কি একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব?

‘এগুলো ইতিহাস, বিশ্ব এবং মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আমাদের সময়ের প্রশ্ন, যার উত্তর আমাদের দুই দেশের নেতাদেরই দিতে হবে।’

ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানান শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ দ্বন্দ্বের চেয়ে বেশি। এক দেশের সাফল্য অন্য দেশের জন্য সুযোগ তৈরি করে, এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ব শান্তির জন্যও উপকারী।’

শি জিনপিং বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই সহযোগিতা থেকে লাভবান হয়, আর বিরোধ থেকে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া। একে অপরের সাফল্য ও সমৃদ্ধিতে সহায়তা করা এবং নতুন যুগে বড় দেশগুলোর সম্পর্কের সঠিক পথ খুঁজে বের করা।’

চীনের প্রেসিডেন্ট বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন এবং একসঙ্গে কাজ করে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বৃহৎ জাহাজকে সঠিক পথে পরিচালিত করতে চান, যাতে ২০২৬ সাল একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে ওঠে এবং সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়।’

এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

গতকাল বুধবার রাতে বেইজিংয়ে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর আগে সর্বশেষ তিনি চীন সফরে গিয়েছিলেন ২০১৭ সালে, নিজের প্রথম মেয়াদে। গতকাল ট্রাম্পকে লালগালিচায় বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

বিমানবন্দর ছাড়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরাই দুই পরাশক্তি। সামরিক শক্তির দিক থেকে আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ।’

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার সময় লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইসরায়েলি

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেকোনো সময়ের তুলনায় আরো ভালো হবে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন মার্কিন

ইসরায়েলি হামলায় আরও ২ বাংলাদেশি নিহত, মৃত্যু বেড়ে ৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে ফের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

আপাতত শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী ও সারোয়ার আলম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করতে তথ্য চেয়েছে সরকার

নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতিতে ৭ বছর ধরে কাজ করেছি: নান্নু

চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেকোনো সময়ের তুলনায় আরো ভালো হবে: ডোনাল্ড ট্রাম্প

২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ