ই-পেপার শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩

কয়েক সপ্তাহের মধ্যে ইরানে অভিযান শেষ হবে, স্থল অভিযান লাগবে না: রুবিও

আমার বার্তা অনলাইন
২৮ মার্চ ২০২৬, ১২:২৯

যুক্তরাষ্ট্র আশা করছে, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কয়েক মাস নয়; বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। স্থলবাহিনী ব্যবহার না করেই ওয়াশিংটন তাদের সব লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করছে তারা। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেছেন।

এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরবের এক বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ওই হামলার ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

গতকাল মার্কো রুবিও ফ্রান্সে জি–৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ অভিযানের জন্য নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলছে যুক্তরাষ্ট্র। এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও আছে। যুক্তরাষ্ট্র আশা করছে, যথাযথ সময়ে অভিযান শেষ হবে। এটা কয়েক সপ্তাহের ব্যাপার, কয়েক মাসের নয়।

রুবিও বলেন, স্থলবাহিনী ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। তবে তিনি স্বীকার করেছেন, ‘প্রেসিডেন্টের হাতে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখতে এবং উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে’ কিছু সেনাকে ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে।

মার্কো রুবিও জি–৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, সংঘাত শেষ হওয়ার পরও ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের চেষ্টা করতে পারে।

রুবিও আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করে যেসব ইউরোপীয় ও এশীয় দেশ বাণিজ্যিকভাবে লাভবান হয়, তাদের উচিত অবাধ নৌ চলাচল নিশ্চিত করার উদ্যোগে অংশ নেওয়া।

এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যোগ দিয়ে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধস, নিহত ৭ জন

জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

দেশীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে

ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক

যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে- ‘নো কিংস’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত

চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু

জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে সচেতনতামূলক প্রচারণা

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি একই গ্রামে, এলাকাজুড়ে শোক

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা দিবস উদযাপন

কয়েক সপ্তাহের মধ্যে ইরানে অভিযান শেষ হবে, স্থল অভিযান লাগবে না: রুবিও

২৮ ঘণ্টা যানজট-ধীরগতি শেষে সচল সিরাজগঞ্জ মহাসড়ক

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধস, নিহত ৭ জন

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস

রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে হারিয়ে গেলেন নাসিমা

জানেন রাতে আদা চা খেলে কী হয়?