ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, ক্ষেপণাস্ত্র-ড্রোনে পাল্টা হামলা অব্যাহত

আমার বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬, ১১:১৯

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বুধবার (৪ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফতেহ খাইবার’ অভিযানের পঞ্চম দিনে ১৭ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে লক্ষ্য করে চালানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, অভিযানের ষষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।

অন্যদিকে তুরস্কে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে আঙ্কারা। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলিতেও একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদরদফতর ও ইরবিল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে সৌদি আরবের আল-খার্জ শহরে নিক্ষেপ করা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে রিয়াদ।

আমার বার্তা /জেএইচ

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন

ইরানের ওপর ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিচ্ছে

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের পরিবর্তে বিকল্প বাজারে জোর দেওয়ার অংশ হিসেবে দেশটি ইউরোপে

জেন-জি বিক্ষোভে নেপালে সরকার উৎখাতের পর আজ সাধারণ নির্বাচন

সরকার পতনের ছয় মাস পর আজ বৃহস্পতিবার নেপালে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে

তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ এড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, ক্ষেপণাস্ত্র-ড্রোনে পাল্টা হামলা অব্যাহত

জেন-জি বিক্ষোভে নেপালে সরকার উৎখাতের পর আজ সাধারণ নির্বাচন

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল

তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী মুক্তাদির