ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

পূজার সাজে মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৬, ১৩:৫৬

বছর ঘুরে এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও আনন্দ আর প্রার্থনায় শামিল হচ্ছেন প্রতিমা দর্শনে ও পূজা মণ্ডপে। এবার ভক্তদের সঙ্গে নিজের পূজার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউডের সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্তী।

অষ্টমীর রাতে (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তাকে নানা ধরনের পূজার সাজে দেখা গেছে।

কখনো গোলাপি শাড়িতে সোনালী পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি, ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনের সিম্পল সাজে।

প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় মেজাজে ধরা দিয়েছেন এই তারকা।

ছবিগুলোতে মন্দিরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।”

এছাড়াও চিত্রনায়িকা তার অন্য একটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে তাকে লাল শাড়িতে নজরকাড়া লুকে দেখা দেখা গেছে। সেখানে দেখা মিলেছে পূজা উদযাপনের পারিবারিক মুহূর্তের ছবি। ভক্তদের জানিয়েছেন অষ্টমীর শুভেচ্ছাও।

সব মিলিয়ে মন্দিরার এই সুন্দর সাজগোজ ও সম্প্রীতির বার্তা ভরা শুভেচ্ছা বার্তাটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভেসে যাচ্ছে।

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ

নিউইয়র্কের রাস্তায় ‘আবেদনময়ী’ তমা মির্জা

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সেই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান

৫০ মিলিয়ন ডলারের অন্তর্বাসে ভিক্টোরিয়া সিক্রেটের মঞ্চে কাইলি

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেটের ফ্যাশন শোতে অভিষেক হলো মার্কিন টেলিভিশন তারকা ও বিউটি মুঘল

বিষপানের হুমকি সাবেক স্ত্রীর বিরুদ্ধে মা'মলা করলেন হিরো আলম

সাবেক স্ত্রীর সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি: তারেক রহমান

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম: রুবিও