ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬

যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকের হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালতের বিচারক জানান, মামলার শুনানির আগে অভিযোগপক্ষের আইনজীবীরা নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে দায়িত্ব পালন করেননি। তবে চাইলে বাসফিল্ডের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার সুযোগ রয়েছে।

৬৯ বছর বয়সী বাসফিল্ডের বিরুদ্ধে দুই যমজ শিশুকে অনুচিতভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। তিনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। নিউ মেক্সিকোর দ্বিতীয় বিচার বিভাগীয় অ্যাটর্নি কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের পর তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।

অভিযোগপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ক্লিনিং লেডি’র শুটিং চলাকালে দুই শিশুর সঙ্গে কথিত অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটে। তখন তাদের বয়স ছিল ৭ ও ৮ বছর। প্রায় দুই বছর ধরে শুটিংয়ের বিরতির সময় এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে ওই যমজ শিশুর বয়স ১১ বছর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চারটি অভিযোগে গঠিত একটি অভিযোগপত্রের ভিত্তিতে বাসফিল্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে একটি শিশুকে যৌনভাবে স্পর্শ করার অভিযোগও ছিল। তবে বাসফিল্ড অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেন। তার আইনজীবীরা মামলাটি খারিজ করার আবেদন জানান।

শুক্রবারের (১৬ অক্টোবর) রায়ে বিচারক জোসেফ মনতানো বলেন, অতিরিক্ত সাক্ষী হাজির করার বিষয়ে কীভাবে অনুরোধ জানাতে হবে, সে সম্পর্কে অভিযোগপক্ষের আইনজীবী বিচারকদের সঠিক নির্দেশনা দেননি। বিশেষ করে, কোনো সাক্ষীকে হাজির করার অনুরোধে অন্তত আটজন বিচারকের সম্মতি প্রয়োজন বলে তিনি ভুল তথ্য দিয়েছিলেন।

বিচারক আরও বলেন, অভিযোগপক্ষের আইনজীবীর এই আচরণ ন্যায়সংগত ও নিরপেক্ষ ছিল না। এর ফলে বিচারকদের অনুরোধ করা সাক্ষীদের হাজির করার সুযোগ কার্যত এককভাবে আটকে দেওয়া হয়েছিল।

টিমোথি বাসফিল্ড ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকে হোয়াইট হাউসের একজন সংবাদদাতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ‘থার্টিসামথিং’ ধারাবাহিকে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবেও অভিনয় করেছেন তিনি। এছাড়া কেভিন কস্টনার অভিনীত ‘ফিল্ড অব ড্রিমস’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। - সূত্র: রয়টার্স

সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে হঠাৎ দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং কাউকে হেয়

দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে

চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান । সম্প্রতি তার পরিচালনায় মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি