ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল চৌধুরী

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৫:০৫

এবারের বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে সামাজিকমাধ্যমে যখন অনেকে উল্লাস আর ট্রল করা নিয়ে ব্যস্ত, তখন ভিন্ন বার্তা দিলেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতা বলেছেন, প্রতিপক্ষের পরাজয়ে উন্মাদের মতো উল্লাস নয়; বরং সমব্যথী হওয়াই একজন ক্রীড়াপ্রেমীর পরিচয়।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছেন, ‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি। বিন্দুমাত্র উল্লাস করিনি।’

চঞ্চল তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সৌভাগ্যবান। কারণ, একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন।’ তাঁর ভাষায়, হয়তো আগামী বিশ্বকাপে এই তারকাদের অনেককেই আর দেখা যাবে না। তবে তাঁদের দৃষ্টিনন্দন ফুটবলের জাদু আজীবন স্মৃতি হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের মনে।

ফেসবুক পোস্টের শেষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরেও নিজের আবেগ প্রকাশ করেন চঞ্চল। তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও মেসিপ্রীতি নতুন নয়। এর আগেও বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা লিওনেল মেসির প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, মেসির মাঠের শিল্পসুলভ ফুটবল তাঁকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক তিনি আর মেসির খেলা তাঁকে বরাবরই মুগ্ধ করে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের শেষ ১৬–তে রোমাঞ্চকর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ চলাকালে নিজের এই অনুভূতি সামাজিকমাধ্যমে ভাগ করে নেন চঞ্চল।

আমার বার্তা/এমই

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

চলমান বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে

ব্রাজিলের পরাজয়ে মর্মাহত, মেসির জন‍্য শুভ কামনা জানালেন চঞ্চল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। সেই জোয়ারে গা ভাসিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তবে মাঠের

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয় : পূর্ণিমা

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে পুরো ফুটবল

‘দ্য ওডিসি’র প্রিমিয়ার: নোলান বন্দনায় যা বললেন তারকারা

কালজয়ী মহাকাব্য ‘ওডিসি’কে পর্দায় তুলে এনেছেন ক্রিস্টোফার নোলান। নির্মাণেও বাঁধিয়েছেন এলাহী কাণ্ড। হলিউডের এ সময়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের কর্মসূচি

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে নিহত: খেলা নিয়া মানুষটারে এইভাবে মাইরা ফালাইবো

নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার