ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

ওয়েব ফিল্মের পরিবর্তে পূর্ণদৈর্ঘ্য সিনেমা অপু বিশ্বাসের ‘শিকার’

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১১:০৮

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়, এটি নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প, অভিনয়শিল্পী সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।’

নির্মাতা জানান, শিকার সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে দৃশ্যধারণের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার একটি গানের রেকর্ডিং। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। এ ছাড়া আজ আকাশ মাহমুদের সুর করা একটি গানের রেকর্ডিং হওয়ার কথা। স্যাড ঘরানার গানটিতে কণ্ঠও দিয়েছেন আকাশ।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা শিকার। নির্মাতা জানান, সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

শিকার সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশকে। নির্মাতা জানান, নাটকে পলাশের অভিনয় দেখে এই সিনেমায় তাঁকে যুক্ত করা হয়েছে। শিকার সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

আমার বার্তা /জেএইচ

সুইফটের বিয়ে নিয়ে এতো গোপনীয়তা কেন?

মার্কিন পপ সম্রাজ্ঞী টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির প্রেম নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের শেষ

শিল্পী সমিতির ভোটে আলোচনায় মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচন আগামী ৩ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার

প্রেম, বিয়ে আর বিচ্ছেদ— হলিউড পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের জীবন যেন এক চিরচেনা

দুরেফিশানের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন মেকআপ আর্টিস্ট

বিনোদন জগতে তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের নেটদুনিয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা