ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংসারে শান্তির জন্য আর্জেন্টিনা জার্সিতে তানজিকার স্বামী!

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৫:১৬

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে চলতি আসরের।

এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। সামাজিকমাধ্যমে তাদের উচ্ছ্বাস ও উত্তেজনার প্রকাশও চোখে পড়ছে।

বিশ্বকাপের ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিনও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ভক্তদের নজর কাড়ে।

পোস্টে তিনি স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর মধ্যে দুটিতে তাদের আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরে হাস্যোজ্জ্বল ও রোমান্টিক ভঙ্গিতে দেখা গেছে।

তবে ধারণা করা হচ্ছে, জার্সি পরা ছবিগুলো এআই-জেনারেটেড। একই সঙ্গে পোস্টে থাকা বাকি দুটি ছবিতে তাদের সাধারণ পোশাকে একই ধরনের পোজে দেখা গেছে।

সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে তানজিকার দেওয়া ক্যাপশন, যা নেটিজেনদের মধ্যে হাসির রসদ জুগিয়েছে। কারণ, বাস্তবে তার স্বামী আর্জেন্টিনার সমর্থক নন, তিনি ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

ছবির ক্যাপশনে তানজিকা আমিন নিজেই এই জার্সিবদলের মজার রহস্যের খোলাসা করেছেন। রসাত্মক ভঙ্গিতে ইংরেজিতে তিনি লেখেন, সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার স্বামীর এটি অত্যন্ত চতুর একটি পদক্ষেপ। সে একজন পাক্কা ব্রাজিলের সমর্থক, কিন্তু আগামীতে আরও অনেক বছর সে সুস্থ ও শান্তিতে বেঁচে থাকতে চায় বলেই তার এই ক্ষুদ্র প্রয়াস!

স্বামীর এমন কাণ্ড যে বেশ উপভোগ করেছেন তানজিকা। তিনি লেখেন, আই লাইকড ইট। চিয়ার্স টু সাইফ বাসুনিয়া এবং তার চিরকালের প্রিয় স্লোগান- হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ। ক্যাপশনের শেষে আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লেখেন ‘ভামোস’।

আমার বার্তা/এমই

প্রেমের গুঞ্জন উসকে দিলেন অভিনেত্রী প্রভা

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী?

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্বোধনী

ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর

২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির ছবি ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের সূক্ষ্ম সমীকরণের গল্পটি দর্শকের মন জয়

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

মেধার জয়: বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩য় নাবিলা ইয়াসমীনকে সংবর্ধনা

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে দিলেন আর্থিক সহায়তা

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের ন্যায় ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পরিচয় দেওয়ার পরও ওসি বললেন ‘চোখ নিচে নামিয়ে কথা বল’

নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বনানীতে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ইতিহাস সঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়

চাঁদপুরে গড়ে উঠেছে আঙুর সাম্রাজ্য

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা: প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: সম্প্রচার মন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর