ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবারের ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় আফরান নিশো

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১০:১৪

নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ১০টার ইংরেজি খবরের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে। গীতিকার কবির বকুলের পরিকল্পনায় এবারের আনন্দ মেলা উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে নিজের জনপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ নিয়ে নতুনভাবে হাজির হবেন তিনি। অন্যদিকে উপমহাদেশের আরেক প্রখ্যাত শিল্পী আশা ভোসলের স্মরণে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গানটি পরিবেশন করবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

এই পরিবেশনাটিতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী এবং শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, যিনি তার ‘এমন একটা মা দে না’ গানটি নতুন করে গেয়েছেন। এছাড়া কবির বকুলের কথায় নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল।

গানের পাশাপাশি থাকছে তারকাদের জমকালো নৃত্য পরিবেশনা। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানের সঙ্গে একসঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এই নৃত্যগুলোর পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি।

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমণি। পাশাপাশি বিনোদন অঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকাকে নিয়ে থাকবে একটি বিশেষ কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

অনুষ্ঠানে হাস্যরসের জোগান দিতে একটি বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এ ছাড়া বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।

গান, নৃত্য, কৌতুক, কুইজ ও তারকাদের ভিন্নধর্মী পরিবেশনা দিয়ে সাজানো এবারের আনন্দ মেলা ঈদের টেলিভিশন আয়োজনে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

আমার বার্তা/এমই

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত

বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার।

চলচ্চিত্র শিক্ষায় নতুন সম্ভাবনা নিয়ে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা

বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে

শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

মা দরজায় কড়া নাড়ছিলেন, ভেতরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড!

২০ মে ঘটে যাওয়া নানান ঘটনা  

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

খাল খনন সফল হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে: এ্যানি

যেসব অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

এস আলম, সামিট গ্রুপ দেশি না বিদেশি প্রতিষ্ঠান তা স্পষ্ট নয়: বদিউল আলম

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

আশুলিয়ায় ২০ একর জমি ঘিরে দখল ও সহিংসতার অভিযোগ সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে!

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ

আগামী ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর