ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসছে তৌসিফ-কেয়া পায়েলের ‘অবশেষে তুমি এলে’

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৬:০৩

আসছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ-তরণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। আর প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি মিষ্টি গান রয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও টিউন করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিঁথি।

রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, রোম্যান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে তৈরি চমৎকার গল্পের এই নাটকটি আগামীকাল ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। এছাড়া নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

আমার বার্তা/এমই

নায়কের ড্রাইভার সেজে নায়িকার আইফোন চুরি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে চিত্রনায়িকা তানহা তাসনিয়ার আইফোন চুরি হয়েছে। এরপর এফডিসির নিরাপত্তা

নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’ 

বক্স অফিসের রেকর্ড ভেঙে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা ভারতীয় ব্লকবাস্টার হিসেবে সাফল্য ধরে রেখেছে রণবীর

কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “জনপ্রিয়

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

বিএমইউতে উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

খাল খনন কর্মসূচিতে সব জায়গার মানুষ উপকৃত হবে: প্রধানমন্ত্রী

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি

আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস শ্রমিকসহ আহত ২৫ জন

ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে: রিজভী

কোরবানির পশু থেকে যে মারাত্মক রোগগুলো মানুষে ছড়াতে পারে

লিটনের দাপুটে সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজের স্বাধীনতা দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, বাংলাদেশের রান ২৭০ ছাড়াল

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

চীনের সাংহাইয়ে কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত