ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৬, ১৫:৪২
আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৪৯

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। শুক্রবার ১৭ এপ্রিল বিকেল ৫ ঘটিকায় রাজধানীর মগবাজার খাওয়া দাওয়া রেস্টুরেন্টে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড এবং সনদপত্র প্রদান করেছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে, হিরা সরকার ও মো. নুরউদ্দিন সঞ্চালনায়, প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটিং প্রেসিডেন্ট চিত্রনায়ক ডিএ তায়েব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গ্রীন টিভির অনুষ্ঠান প্রধান রাণা ইসলাম, বিশিষ্ট আইনজীবি ও প্রযোজক শাহিদা রহমান ও নাসরিন জামান মনি ।গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে দিয়ামনি ই কমিউনিকেশন ।আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি তাদের সু-সংগঠিত নানামুখী কমর্কান্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে।

এই সংগঠনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের । নির্যাতিত, নিপীড়ন নারীদের জন্য নানান মুখি উন্নয়নমূলক কাজ করে। দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬ যাদেরকে প্রদান করা হয়- অভিনেত্রী ও নারী উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, বেস্ট কাপল আবিদুল মোহাইমিন সাজিল, চলচ্চিত্র অভিনেত্রী শিরীন শিলা, বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, শিশু শিল্পী আয়ান সাহা, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, শিশু মডেল ও অভিনেতা আবধাহাম আরোহী, সংগীত শিল্পী তামান্না হকসহ আর বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে ইতিমধে ̈ প্রশিক্ষণের ব্যবসা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান।

ঢাকাসহ ৬৪জেলা এবং উপজেলা ̧লোতে দিয়ামনি ই কমিউনিকেশনের মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না, সব সময় তাদের খবরাখবর রাখি। তাদের বিপদে-আপদে সংগঠনের মাধ্যমে পাশে থাকি।

এ ছাড়াও তিনি বলেন আরো প্রকল্প হাতে নিচ্ছে আমাদের সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি বযবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন।

যে সকল নিপীড়িত উদ্যোক্তারা ভূইফোড় সংগঠনের হাতে জিম্মি আছে, তাদের দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে আইন ও প্রশাসনের সহায়তা নিয়ে একজন স্বাধীন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে ব্যবস্হা করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব।

আমার বার্তা/এমই

বিএনপিতে যোগ দিয়ে সবুজ সংকেত পেলেন চমক!

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয়

সিনেমা মুক্তির সময় আমার জ্বর এসে যায়: ফারুকী

দেশের চলচ্চিত্র জগতে নিজস্ব নির্মাণশৈলী দিয়ে পোক্ত অবস্থান গড়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। দীর্ঘ পথচলায়

মস্কো উৎসবের রেড কার্পেটে ভাবনা

মস্কোর রসিয়া থিয়েটারে বসেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো আসর। সেখানে রেড কার্পেটে নজর

সব পোস্ট ডিলিট, সত্যিই কি অভিনয় ছাড়ছেন রামশা?

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী রামশা খান ও অভিনেতা খুশাল খানের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা: পুলিশ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদমন্ত্রী

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের, জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল