ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭

সুন্দরবনে পৃথক দুটি সফল অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল ) বিকেলে বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর অংশ হিসেবে "অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন" এবং "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড" নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড"-এর আওতায় সুন্দরবনের বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং দয়াল বাহিনীর ১ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

গত বুধবার (১৫ এপ্রিল) মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ওই ২ জেলে অপহৃত হন। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণের উদ্দেশ্যে নির্যাতন চালায়।

পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মুর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাঠের নৌকাসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনী শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দয়াল বাহিনীর ১ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম তরিকুল (৩৫)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

  ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুরুতর

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামে বিদ্যুৎ ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় নগরের

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত, আটক ৪

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত রাখার ঘটনায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

কক্সবাজারের বাইশফাঁড়ি বিওপি’র সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, সেলাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত, আটক ৪

ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির: আব্দুল কাদের

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

মিরপুর ও সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে