ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি বিষয়টি খতিয়ে দেখতে ফাইল তলব করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ৮২ জন কর্মচারীকে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়।

উপসচিব মুন্না রানি বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের ২০২৪ সালের সুপারিশের ভিত্তিতে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১’ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) বেতন-ভাতা পাবেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মাউশি অধিদপ্তর ও এর আঞ্চলিক কার্যালয়ের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক, বিভিন্ন সরকারি কলেজ ও বিদ্যালয়ের হিসাবরক্ষক, প্রধান সহকারী ও উচ্চমান সহকারীরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া প্রত্যেকেরই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি রয়েছে। দাপ্তরিক অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সমন্বয়ে তাদের শিক্ষা প্রশাসনের মাঠপর্যায়ে তদারকি ও ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে।

আমার বার্তা/এমই

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র অষ্টম, দাখিল অষ্টম, এবতেদায়ী পঞ্চম এবং জেএস ও জেড

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

গত বছর রিটজনিত আইনি জটিলতায় স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছরই আয়োজন করা হবে

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬