ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

আমার বার্তা অনলাইন
১৫ এপ্রিল ২০২৬, ১৩:০৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশে অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প আন্তর্জাতিক উৎস থেকে পরিশোধিত তেল আমদানি শুরু করেছে সরকার। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন জ্বালানির সরবরাহ রাখতে সরকার বিকল্প উৎস থেকে বেশি পরিমাণে পরিশোধিত তেল আমদানি করছে।’

প্রতিমন্ত্রী জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারত থেকে পরিশোধিত তেল আমদানি করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাধারণত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা অপরিশোধিত তেল পরিশোধন করে দেশের মোট চাহিদার পাঁচ ভাগের এক ভাগ মেটায়। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রতিষ্ঠানটি অপরিশোধিত তেলের সংকটে পড়েছে।

১৫ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম পরিশোধনের ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানটি ৬ লাখ মেট্রিক টন ডিজেল, ৬ লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ৩ লাখ মেট্রিক টন অকটেন ও পেট্রোল উৎপাদন করে। দেশে ডিজেলের মোট ৪৫ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে ইআরএল থেকে আসে ১৫ লাখ মেট্রিক টন, আর বাকিটা পরিশোধিত আকারে আমদানি করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। ফলে মার্চ ও এপ্রিল মাসের নির্ধারিত সূচি অনুযায়ী অপরিশোধিত তেল আমদানি করা সম্ভব হয়নি। গত মার্চ মাসে এক লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড নিয়ে একটি জাহাজ লোড করা হলেও নিরাপত্তার কারণে সেটি এখনও পারস্য উপসাগরের রাস তানুয়ারা বন্দরে আটকে আছে।

এ ছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠান আরও এক লাখ মেট্রিক টনের একটি চালান বাতিল করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল লোড হওয়ার কথা রয়েছে, যা হরমুজ প্রণালি এড়িয়ে মে মাসের শুরুতে চট্টগ্রাম পৌঁছাবে। মে মাসে বাড়তি তেল সরবরাহের জন্য সৌদি আরামকোর কাছে অনুরোধ জানিয়েছে সরকার।

জরুরি প্রয়োজন মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ডলার ব্যয়ে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, বিকল্প উৎস থেকে পরিশোধিত তেল আমদানি অব্যাহত থাকায় ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকলেও দেশের জ্বালানি সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

শ্রমিকের লভ্যাংশ তহবিলের (ডব্লিউপিপিএফ-ওয়ার্কার্স প্রফিট পার্টিসিফিকেশন ফান্ড) ৫ শতাংশ বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয়

দেশের বাজারে বাড়ল সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ধারাবাহিকতায়

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ একটি ‘নজিরবিহীন মাত্রার জ্বালানি সংকট’ তৈরির ঝুঁকি তৈরি করছে,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন