ই-পেপার শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

আমার বার্তা অনলাইন:
২৮ মার্চ ২০২৬, ১৭:১৩
ব্যাংক আলফালাহ ও ব্যাংক এশিয়া/ফাইল ছবি

পাকিস্তানের ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ অংশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। ঢাকার ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে প্রায় চার কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫৮০ কোটি টাকায় তা বিক্রি করা হচ্ছে।

ব্যাংক এশিয়ার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে এ প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তানের পুঁজিবাজারে বিক্রির অনুমোদনের খবর পাওয়া গেছে এবং শিগগির আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ সম্পন্ন হতে পারে। এরপর ব্যাংক আলফালাহর সম্পদ ও কার্যক্রম বুঝে নেবে ব্যাংক এশিয়া।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক আলফালাহ তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্তের কথা জানায়। সভার কার্যবিবরণী গত শুক্রবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে।

শেয়ারহোল্ডারদের অনুমোদিত প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংকটি ভিত্তিমূল্য হিসেবে প্রায় ৫৮০ কোটি টাকা পাবে, যা বর্তমান বাজারদরে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের সমান।

তবে বিক্রয়মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী কিছু সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা- স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভরশীল।

১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা ব্যাংক এশিয়া পরবর্তী সময়ে বিদেশি কয়েকটি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব নোভা স্কটিয়ার বাংলাদেশ কার্যক্রম এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম।

অন্যদিকে, ব্যাংক আলফালাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। দেশটির ২০০টিরও বেশি শহরে ব্যাংকটির এক হাজারের বেশি শাখা রয়েছে। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের আন্তর্জাতিক উপস্থিতি আছে।

চলতি বছরের শুরুতে ব্যাংক আলফালাহ আফগানিস্তানে তাদের কার্যক্রম থেকেও বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক গজনফর ব্যাংক প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শুরুর অনুমোদন দিয়েছে।

আমার বার্তা/এমই

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

দেশের বাজারে এক দিনে দুদফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ পড়তে পারে বলে সতর্ক করেছেন

টানা ৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

টানা সাত দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা

বাংলাদেশি আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে যা বলল তদন্ত কমিটি

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা কি না জানতে তদন্ত কমিটি

পরিকল্পিত পদক্ষেপে ১৪ মিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব