ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস ব্যবহার রোধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান জোরদার করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১৫ এপ্রিল বিভিন্ন জেলায় একাধিক অভিযান চালিয়ে হাজারো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় নিশ্চিত করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার ও সাদীপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি অবৈধ চুনা কারখানা ও প্রায় ২,৩০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৯২ ফুট পাইপ জব্দ করা হয়, যা থেকে দৈনিক প্রায় ২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

একই দিনে কেরানীগঞ্জ এলাকাতেও পৃথক অভিযানে ২টি অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ২৪০ ফুট পাইপ অপসারণ করা হয়। এতে মাসিক প্রায় ১২ লাখ ২১ হাজার ৫৬৫ টাকার গ্যাস সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ এলাকায় অভিযানে ১১টি আবাসিক ও ১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজধানীর মেট্রো ঢাকা উত্তর অঞ্চলেও অভিযানে একটি প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সিস্টেম লস কমাতে পরিচালিত আরেক অভিযানে মোট ৩৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার আওতায় ৩১৫টি ডাবল চুলার সংযোগ ছিল। অন্যদিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় ৬৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে অবৈধ, বকেয়া ও অতিরিক্ত ব্যবহারজনিত সংযোগ অন্তর্ভুক্ত।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নিয়ম বহির্ভূত সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এমই

পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা: পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে (২৮) হত্যার নেপথ্যে রয়েছে পূর্ব শত্রুতা ও আর্থিক

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩)

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা: পুলিশ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদমন্ত্রী

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের, জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল