ই-পেপার রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৬, ১৩:৩৯

টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া পড়ে দেখতে পাই। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি, ৭টি ঘোড়ার মাংস নিতে পেরেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবো। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা- রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে। ভোর হয়ে গেছে এজন্য ৭টি ঘোড়ার মাংস নিতে নিয়ে তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ধারণা করছি- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টঙ্গীতে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের  কার্যালয়ের সামনে কথা বলছেন, ভাইরাল সে তরুনী

আমি পারিবারিক টেনশন থেকে মদ খেয়েছি। তারপর দুই জনকে ফোন করেছি। কেউ আমাকে মদ খাওয়ায়নি।

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ

ভোলার চরফ্যাশনে একটি ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের  কার্যালয়ের সামনে কথা বলছেন, ভাইরাল সে তরুনী

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি

লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব করবে: আমির খসরু

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: বাইকসহ ছিনতাইকারী আটক

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরো উচ্চতায় নিতে চায় সরকার: মঈন খান

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন: চ্যালেঞ্জ করে রিট

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন আহমদ

২০২৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষাক্রমকে নতুন করে সাজানো হচ্ছে: মাহদী আমিন

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত