ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৬, ১২:২৭

জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার এক পাঁচতলা বাসা থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান মাম্মী দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের ঘরে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাত জাহান মাম্মী ও কাওসার আহমেদ শাওন দম্পত্তি প্রায় এক মাস যাবৎ এলাকার কলাবাগান গলিতে ইব্রাহিম হোসেনের সাত তলা ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন। কাওসার আহমেদ শাওন শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মনোহারি দোকান ছিল। এই দম্পত্তির মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। গতকাল শনিবার রাতে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাওসার তার দুই সন্তানকে অন্য একটি ঘরে আটকে রেখে ইসরাতকে মারধর করে। পরে আজ সকালে কাওসার তার দুই সন্তানকে যে আটকে রেখেই আমি চলে গেলাম বলে সদর দরজায় তালা দিয়ে চলে যায়। পরে বাচ্চা দুইজন তার মাকে পড়ে থাকতে জানলা দিয়ে চেঁচামেচি করে। তারপর স্থানীয়রা গিয়ে দেখে দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তারা জাতীয় জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার সিনহা বলেন, আমার বাবার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাই বাবা ও মায়ের সবসময় ঝগড়া লেগেই থাকতো। কাল রাতেও ঝগড়া হয়। বাবা আমাদের অন্য ঘরে আটকে রাখে, পরে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে বাবা দরজা খুলে বলে তোমরা থাকো আমি চলে গেলাম। তারপর বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। তখন আমরা জানালা দিয়ে চিৎকার করি।

বাসার মালিক ইব্রাহিম হোসেন বলেন, তারা এক মাস হলো আমার বাসায় ভাড়া এসেছে। আমি ভাড়া দেওয়ার সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র নেইনি। এটা আমার ভুল হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা একটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে আমারা নিয়ে যাচ্ছি। তদন্ত করে আপনাদের সব আপডেট জানাতে পারব।

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার

কলকাতা হোটেলে অগ্নিকান্ডে সাংবাদিক  দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত,

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় ১০০ কোটি ডলার

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের

রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুর শহরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে

১৪ বছরের রিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার গুরুত্ব